২১ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

দেশের চাহিদার তুলনায় মুরগি ও ডিমে উৎপাদন বেশি হয়। তারপরও ডিম-মুরগির দাম কমছে না। মূল্যবৃদ্ধির কারণসহ এ খাতের বিনিয়োগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রথম আলো র সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আহ্বায়ক মশিউর রহমান । তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম ।

দেশে ব্রয়লার মুরগি ও ডিমের চাহিদা ও উৎপাদন কেমন?

মশিউর রহমান: জনসংখ্যা বৃদ্ধি, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ও প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের পোলট্রি খাতেরও সম্প্রসারণ হয়েছে। এ খাতে, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের মুরগির উৎপাদন সক্ষমতা বেড়েছে। দেশে গত পাঁচ বছরে ডিমের বার্ষিক উৎপাদন প্রায় ২০ শতাংশ বেড়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরে দেশে ডিম উৎপাদন ছিল ২ হাজার ৫৮ কোটি পিস, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২ হাজার ৪৪১ কোটি পিসে উঠেছে। দেশে বর্তমানে বছরে মাথাপিছু ১৪০টি ডিমের চাহিদা রয়েছে। আর দেশে বছরে ডিমের চাহিদা প্রায় ২ হাজার ১০০ কোটি ১৬ লাখ পিস। সে হিসাবে চাহিদার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি উৎপাদন হয়। অন্যদিকে ব্রয়লার মুরগির উৎপাদনও বেড়েছে। ২০২০-২১ সালে ব্রয়লার মুরগির মাথাপিছু ভোগ ছিল ছয়-সাত কেজি, যা এখন ১০ কেজি। ব্রয়লার মুরগির চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৫ শতাংশ বেশি।

পোলট্রি খাতে ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগ ও কর্মসংস্থান কত? বাজারের আকারই–বা কেমন?

মশিউর রহমান: দেশে প্রায় ৯০ হাজার নিবন্ধিত ও ২ লাখ অনিবন্ধিত পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রায় ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং প্রায় ৬০ লাখ মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। দেশে পোলট্রিশিল্পের বার্ষিক বাজার আনুমানিক ৫০ হাজার কোটি টাকার। এর মধ্যে ডিমের বাজার প্রায় ২৫ হাজার কোটি টাকার; আর ব্রয়লার মুরগির বাজার কমবেশি ২০ হাজার কোটি টাকার মতো।

সাম্প্রতিক বছরগুলোয় অনেক ক্ষুদ্র খামার বন্ধ হয়ে গেছে। কারণ কী?

মশিউর রহমান: দেশে মাংস ও ডিম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই করেন ক্ষুদ্র খামারিরা। অতিরিক্ত গরম, আবহাওয়ার পরিবর্তন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে অনেক ছোট ও মাঝারি খামার ঝুঁকিতে পড়ে। এতে লোকসান বেড়ে একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু এই ছোট খামারগুলো টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। এ কারণে আমাদের ব্যাপক ভিত্তিতে স্মার্ট ফার্মিং ও টেকসই খামার ব্যবস্থাপনায় যেতে হবে। বিশেষ করে পোলট্রি লিটার ব্যবস্থাপনা (মুরগির শেডের মেঝেতে বিছিয়ে দেওয়া উপাদান), মৃত মুরগির নিরাপদ নিষ্পত্তি, বায়োসিকিউরিটি এবং শেডের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে।

পোলট্রি খাতের উন্নয়নে সরকারের কাছ থেকে আপনারা কী ধরনের সহায়তা প্রত্যাশা করছেন?

মশিউর রহমান: অতিরিক্ত ঝুঁকি ও কম মুনাফার এই খাতে সাড়ে ২৭ শতাংশ করপোরেট কর, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও টার্নওভার কর রয়েছে। পোলট্রির মতো একটি মৌলিক খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়। তাই এগুলো বাতিল বা সহনীয় পর্যায়ে আনা জরুরি। পাশাপাশি পোলট্রি ফিডের কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড়, বন্দরে দ্রুত পণ্য খালাস এবং ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া প্রয়োজন। বাজার নিয়ন্ত্রণে শুধু খুচরা বাজারে জরিমানা না করে খামারি থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদেরও জবাবদিহির মধ্যে রাখতে হবে। খামারি যেন ন্যায্যমূল্য পান এবং ভোক্তাও যেন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন—এই ভারসাম্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

দেশের অভ্যন্তরে প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজার এখন কেমন? রপ্তানির সম্ভাবনা কতটুকু?

মশিউর রহমান: দেশে প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে চিকেন নাগেটস, সসেজ, বার্গার প্যাটি, ম্যারিনেটেড চিকেনসহ বিভিন্ন রেডি-টু-কুক ও রেডি-টু-ইট পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। এই বাজারের প্রধান ক্রেতা শহরকেন্দ্রিক মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবার, কর্মজীবী মানুষ এবং তরুণ প্রজন্ম। পাশাপাশি রেস্টুরেন্ট, ফাস্ট ফুড চেইন, হোটেল ও ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোও বড় ক্রেতা। প্রক্রিয়াজাত পোলট্রি পণ্য রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় হালাল পোলট্রি পণ্যের চাহিদা আমাদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। ইতিমধ্যেই এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো বেশ কিছু দেশে রপ্তানি শুরু করেছে।

বর্তমানে ডিম ও মুরগির উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য কত?

মশিউর রহমান: বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি খামারে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ আনুমানিক ১৫০ থেকে ১৬০ টাকা। প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১১ টাকা। খুচরা পর্যায়ে বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং প্রতি পিস ডিম ১২-১৩ টাকায় বিক্রি হয়। তবে খামার পর্যায়ে বিক্রয়মূল্য অনেক সময় উৎপাদন খরচের নিচে নেমে যায়। ২০২৫ সালের শেষ দিকে খামারিরা প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২২-১২৫ টাকা এবং প্রতিটি ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।

বাজারে ডিম ও মুরগির চড়া দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই চড়া দামের প্রধান কারণ কী?

মশিউর রহমান: ডিম ও মুরগির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ উৎপাদন খরচ বৃদ্ধি। গত কয়েক বছরে পোলট্রি ফিডের কাঁচামাল, বাচ্চা, ওষুধ, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য পণ্য পরিবহণ খরচও অনেক বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত গরম, রোগবালাই ও খামার ব্যবস্থাপনার দুর্বলতায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোলট্রি খাদ্যের প্রধান কাঁচামাল ভুট্টা, সয়াবিন মিল প্রভৃতি, যার বেশির ভাগই আমদানিনির্ভর। গত তিন বছরে সব ধরনের ফিডের উপাদানের দাম ৩৫ শতাংশের মতো এবং ডিম ও মাংসের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার পেলেট ফিডের (প্রক্রিয়াজাত দানাদার খাবার) দাম প্রায় ৭২-৭৩ টাকা এবং লেয়ার মেশ ফিডের (পাউডার) দাম ৫৮-৫৯ টাকা। অন্যদিকে এক দিনের ব্রয়লার বাচ্চা ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ইদানীং বলা হচ্ছে, পোলট্রি খাতের বর্জ্য এবং শেডের ছাদও অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। কিন্তু কীভাবে?

মশিউর রহমান: পোলট্রি খাতের জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার হিসেবে ব্যবহার করলে বছরে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার সার আমদানি কমানো সম্ভব। আবার এই সার কৃষকদের দিলে প্রায় ২ হাজার কোটি টাকার ভর্তুকি কমানো সম্ভব হবে। পাশাপাশি দেশের পোলট্রি শেডগুলোর প্রায় ২৫ মিলিয়ন বর্গমিটার ছাদ রয়েছে। এসব ছাদে সৌর প্যানেল বসালে প্রায় ৪-৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা এ খাতের জ্বালানি খরচ কমিয়ে আনবে।

Source: https://www.prothomalo.com/business/analysis/0mxsv09556

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

১

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

২

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৩

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৪

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

৫

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৬

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

৭

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

৮

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

৯

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১০

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১১

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১২

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৩

অপেক্ষা

১৪

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৫

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৬

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

১৭

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

১৮

সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম

১৯

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

২০