২২ নভেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

ফরাসি অপেরা সংগীতের সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’। ফ্রান্স দূতাবাসের আমন্ত্রণে ঢাকায় আসা দেশটির অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রের পরিবেশনায় শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এ আয়োজন হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও আয়োজক কমিটির পৃষ্ঠপোষক জ্যঁ-মার্ক সেরে-শারলে। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।.বক্তব্যের পর শুরু হয় অপেরার মূল পরিবেশনা। ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইনের কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সংগত করেন ফ্যাব্রিস মেইত্রে। পরিবেশনার আগে বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি অপেরার এমন আয়োজনের অংশ হতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন দুই শিল্পী। তাঁদের পরিবেশনায় ফুটে ওঠে ফরাসি অপেরার ঐতিহ্য, বৈচিত্র্য ও সৌন্দর্য।ইউরোপীয় অপেরার সঙ্গে বাংলাদেশের গীতিনাট্য বা পালাগানের কিছুটা মিল রয়েছে। দুই মাধ্যমেই মানুষের প্রেম, আবেগ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব ও জীবনের নানা গল্প উঠে আসে গানের মধ্য দিয়ে। তবে অপেরার বিশেষত্ব হলো, এতে সংগীতের পাশাপাশি অভিনয়, সংলাপ, নাটকীয় অভিব্যক্তি ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মঞ্চনাট্য উপস্থাপিত হয়।অনুষ্ঠানে পরিবেশিত কয়েকটি অপেরা ছিল ফরাসি ভাষায়। ভাষাটি অনেক শ্রোতার কাছে পরিচিত না হলেও পরিবেশনার আবেগ ও সুর উপভোগে তা বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতিটি পরিবেশনার আগে শিল্পীরা ইংরেজিতে সংশ্লিষ্ট অপেরার কাহিনি, চরিত্র ও গানের প্রেক্ষাপট সংক্ষেপে ব্যাখ্যা করেন। এতে ভাষা না বুঝলেও গানের মর্মার্থ ও পরিবেশনার নাটকীয়তা অনুসরণ করতে পেরেছেন দর্শকেরা।.ফরাসি, আমেরিকান ও ইতালীয়—এই তিন ধারায় সাজানো হয় সংগীত পরিবেশনা। ফরাসি পর্বে ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’-এর মতো অপেরার অংশ, আমেরিকান পর্বে ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’র মতো মিউজিক্যালের অংশ এবং ইতালীয় পর্বে ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’র মতো অপেরার অংশ পরিবেশন করেন দুই শিল্পী। এর মাঝে যুক্ত হয় বাংলা অপেরা সুর ও সংগীতের পরিবেশনা। এসব পরিবেশনায় উঠে আসে পুরাণ, প্রেম, বিরহ, সামাজিক অবস্থান ও মানবজীবনের নানা গল্প।অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন। ফাঁকে ফাঁকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি গানও শোনান ফ্যাব্রিস মেইত্রে। পিয়ানোর মূর্ছনা আর ভেরোনিকের অপেরাধর্মী কণ্ঠের মেলবন্ধনে আয়োজনজুড়ে তৈরি হয় এক ভিন্ন আবহ।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকার ফরাসি দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড। দুই দেশের সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে একই মঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানের শেষ পর্বে ফ্রান্সের দুই শিল্পীকে নিয়ে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এ সময় মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতা সবাই দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/80dirk1z47

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

২

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

৩

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

৪

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

৫

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৬

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৭

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৮

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৯

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

১০

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

১১

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

১২

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১৩

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১৪

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১৫

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৬

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৭

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৮

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৯

অপেক্ষা

২০