২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।

এদিকে রোববার ঢাকার বাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর আধিক্য থাকলেও গতকাল তাতে ছেদ পড়ে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল ২টি। ব্যাংক দুটি হলো ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। উভয় ব্যাংকের লেনদেনই আগের দিনের চেয়ে কমেছে। গতকাল ঢাকার বাজারে ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি টাকা, আর সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৩০০ কোটি টাকা বা সাড়ে ২৪ শতাংশ কমে গেছে। আজ সোমবার ঢাকার বাজারে লেনদেন কমে আবার হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি টাকা। গতকাল রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকার।

লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকার বাজারে গতকাল সূচক ও লেনদেন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতন। দরপতনের কারণে এ খাতের কোম্পানিগুলোর লেনদেনও কমে গেছে। ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া ৩১ ব্যাংকের মধ্যে ১৪টিরই দাম কমেছে। দাম বেড়েছে ৬টির আর অপরিবর্তিত ছিল ১১টির।

ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল সূচকের পতনে যে ১০ কোম্পানির শেয়ার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে ৬টিই ছিল ব্যাংক। এগুলো হলো ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ছয় ব্যাংকের শেয়ারের দরপতনে এদিন ডিএসইএক্স সূচকটি কমেছে ৮ পয়েন্টের বেশি।

এদিকে রোববার ঢাকার বাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর আধিক্য থাকলেও গতকাল তাতে ছেদ পড়ে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল ২টি। ব্যাংক দুটি হলো ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। উভয় ব্যাংকের লেনদেনই আগের দিনের চেয়ে কমেছে। গতকাল ঢাকার বাজারে ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি টাকা, আর সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোববার ব্যাংকসহ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল। তাতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে গতকাল বাজারে বিক্রির চাপ ছিল বেশি।

Source: https://www.prothomalo.com/business/market/s7q2cqtwuq

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

১

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

২

ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম’

৩

জুলাইয়ের ঐক্য ধরে রাখতে চায় সরকার: মাহ্দী আমিন

৪

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

৫

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

৭

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

৮

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

৯

সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন

১০

হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়া

১১

আজকের বিনিময় হার

১২

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

১৩

জিটিএ ক্যারেক্টার আনলকড: এমন বোল্ড লুকে বহুদিন দেখা যায়নি তাঁকে

১৪

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১৫

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

১৬

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

১৮

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

১৯

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

২০