দুষ্টু কোকিলখ্যাত টালিউড ডিভা মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বিভিন্ন সূত্র বলছে, আগামী ২৬ নভেম্বর সিদ্ধার্থ দত্তকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। এর পর ডিসেম্বর মাসে কালিম্পংয়ে হবে বিয়ের উৎসব। এর আগে ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। ইতিমধ্যেই অতিথিদের নিমন্ত্রণ করতে শুরু করেছেন অভিনেত্রী। নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করা বিয়ের কার্ডে মিমির প্রিয় পোষ্যদের উপস্থিতি নজর কাড়লেও বিয়ে নিয়ে এখনও কিছু স্পষ্ট করে বলেননি মিমি। তবে আমাদের দেশে বলে, বিয়ের আগে হবু কনের যেন শ্রী ওঠে। আর সেই গ্লো-ই দেখা যাচ্ছে মিমির সাম্প্রতিক সব লুকে।
,,,,,,,, ছবি : ইন্সটাগ্রাম
Source: https://www.haal.fashion/celeb/look/kcxzd866ad
মন্তব্য করুন