বগুড়ায় বৃষ্টিভেজা শুক্রবার রাতে সোহেল খানের সঙ্গে আড্ডা জমেছিল। সিনেমা, সহশিল্পীদের জীবনসংগ্রাম আর পরিবারের গল্প করতে করতে রাত গড়িয়েছিল প্রায় ১২টা পর্যন্ত। বিদায়ের আগে বলেছিলেন, ‘এবার বিশ্রাম নেব।’ মঙ্গলবার সকালে এল তাঁর মৃত্যুসংবাদ।.শুক্রবার রাত সাড়ে আটটা। বগুড়ায় বৃষ্টি হচ্ছে। বলিউড অভিনেতা মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে মম ইন হোটেলে যাচ্ছিলাম। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় এসেছেন তিনি। পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে আগেই সময় ঠিক করা ছিল। আমার সঙ্গে ছিলেন বগুড়ার তরুণ সাংবাদিক সজল শেখ।হোটেলে পৌঁছাতে মিনিট দুয়েক দেরি হয়ে গেল। ততক্ষণে পরিচালক শুটিং ইউনিট নিয়ে বগুড়ার বিসিএল গ্লাস ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়েছেন। সঙ্গে মুকেশ ঋষিও। ফোনে পরিচালক মজা করে বললেন, ‘শুটিং সেটে দুই মিনিট অনেক মূল্যবান। কাল সকালে আসেন। নাশতার পর মুকেশের সঙ্গে বসিয়ে দেব।’.মনটা একটু খারাপ হলো। বাইরে তখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। হোটেলের লবিতে গিয়ে দেখি, অভিনেতা সোহেল খানের সঙ্গে আড্ডা দিচ্ছেন মম ইনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জোসেফ এল গোমেজ, রাকিবুল ইসলামসহ কয়েকজন। তাঁদের সঙ্গে বসে পড়লাম। কুশল বিনিময়ের পর এল মসলা চা। চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা গড়াল সিনেমা, নাটক, সংগীত থেকে বগুড়ার দই আর ধামরাইয়ের খেতের সবজিতে। .মূলত যে সাক্ষাৎকারের জন্য হোটেলে এসেছিলাম, সে রাতে সেটি আর নেওয়া হলো না। সোহেল খানের সঙ্গে আড্ডা চলল প্রায় মধ্যরাত পর্যন্ত।.শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু.‘তোমারে ঘুমাইতে দিমু না বলে সোহেল চিরঘুমে গেল!’.মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হোটেলে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।.খাবারের পছন্দ নিয়ে সোহেল খানের হিসাব ছিল পাকা। দিনাজপুরের কাটারিভোগ চালের ভাত ছাড়া তৃপ্তি পান না বলে জানালেন। এবারও দিনাজপুর থেকে সেই চাল সংগ্রহ করেছেন। পোলাওয়ের জন্য কিনেছেন আলাদা সুগন্ধি চাল।.ফেরার পথে দই-মিষ্টি কিনবেনখাবারের পছন্দ নিয়ে সোহেল খানের হিসাব ছিল পাকা। দিনাজপুরের কাটারিভোগ চালের ভাত ছাড়া তৃপ্তি পান না বলে জানালেন। এবারও দিনাজপুর থেকে সেই চাল সংগ্রহ করেছেন। পোলাওয়ের জন্য কিনেছেন আলাদা সুগন্ধি চাল। থাকতেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। তবে টাটকা সবজি আনাতেন ঢাকার ধামরাইয়ের গ্রামের বাড়ি থেকে। বগুড়ার দইয়ের প্রসঙ্গ উঠতেই বললেন, চিনি বেশি হলে দইয়ের আসল স্বাদটা তাঁর কাছে ধরা পড়ে না। বগুড়ার দইয়ের স্বাদও তাঁর কাছে আগের মতো লাগে না। উত্তরাঞ্চলে শুটিং করতে এলে ফেরার পথে টাঙ্গাইল থেকে দই-মিষ্টি কিনতেন।.এবারও ঢাকায় ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামাবেন। ১০ কেজি দই-মিষ্টি কিনে নিয়ে যাবেন। ১০ কেজির কথা শুনে আমি মজা করে বললাম, ‘এই বয়সে এত দই-মিষ্টি খাওয়া তো ঠিক হবে না!’ হেসে সোহেল খান বললেন, ‘ধুর মিঞা! আমি কী আর একা খাব? বাসায় ফ্যামিলির লোকজন আছে না?’এরপর সন্তানদের কথাও উঠল। জানালেন, তাঁর একমাত্র ছেলে সফল খান তাঁর মতোই অভিনয়ে এসেছেন। একমাত্র মেয়ে এখনো পড়াশোনা করছেন। নিজের পছন্দের খাবারের কথা যতটা আগ্রহ নিয়ে বলছিলেন, বাড়ির লোকজনের জন্য কী নিয়ে যাবেন, সে কথাও বলছিলেন ততটাই আগ্রহ নিয়ে।.‘একে একে সব ভিলেন মারা যাবে’, শেষ দৃশ্যের আগেই বিদায় নিলেন সোহেল খান.ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান.বগুড়ার দইয়ের প্রসঙ্গ উঠতেই বললেন, চিনি বেশি হলে দইয়ের আসল স্বাদটা তাঁর কাছে ধরা পড়ে না। বগুড়ার দইয়ের স্বাদও তাঁর কাছে আগের মতো লাগে না। উত্তরাঞ্চলে শুটিং করতে এলে ফেরার পথে টাঙ্গাইল থেকে দই-মিষ্টি কিনতেন।.পর্দার মানুষদের পর্দার বাইরের জীবনআড্ডায় একসময় উঠল নায়করাজ রাজ্জাকের কথা। দীর্ঘ সময় বাংলা চলচ্চিত্রে রাজ্জাকের প্রভাব আর দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা নিয়ে বলছিলেন সোহেল খান। রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাটও অভিনয়ে এসেছেন। সোহেলের পর্যবেক্ষণ ছিল, বাবার মতো দীর্ঘ সময় দর্শকের কাছে সেই অবস্থান ধরে রাখা কঠিন।চলচ্চিত্রের পুরোনো দিনের কথা বলতে বলতে আড্ডা গড়াল শিল্পীদের আর্থিক অনিশ্চয়তার দিকে। একসময় যাঁদের দেখতে দর্শক হলে ভিড় করতেন, তাঁদের কারও কারও শেষ বয়সে চিকিৎসার খরচ জোগাতেও অন্যের সহায়তা নিতে হয়। পরিচিত শিল্পীদের জীবনের কয়েকটি ঘটনা তুলে ধরে সোহেল খান বললেন, কাজের সুসময়ে অনেকে ভবিষ্যতের জন্য যথেষ্ট সঞ্চয় করেন না। আয় কমে গেলে অসুস্থতা বা অন্য কোনো বিপদ সামলানো কঠিন হয়ে পড়ে। সহশিল্পীদের এমন অভিজ্ঞতার কথা বলার সময় তাঁর কণ্ঠে আক্ষেপ ছিল।.এ প্রসঙ্গেই এল চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কথা। সোহেল বললেন, পুরস্কার ও সম্মাননার মাধ্যমে শিল্পীদের কাজের স্বীকৃতি দেন ফরিদুর রেজা সাগর। অসুস্থতা বা বিপদের সময়ও শিল্পীদের পাশে দাঁড়াতে দেখেছেন তাঁকে। চ্যানেল আইয়ের সঙ্গে নিজের সম্পর্ক বোঝাতে গিয়ে সোহেল খান বললেন, ‘চ্যানেল আই আমার পরিবার। সেখানে আমার সহোদর ছোট ভাই চাকরি করেন। সবকিছুর বাইরে সাগর ভাই আমাকে খুব ভালোবাসেন।’.হুমায়ূন আহমেদের তিরস্কার বদলে দিয়েছিল সোহেল খানের জীবন.মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান.চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের একটি আসরের স্মৃতিও শোনালেন তিনি। যমুনা নদীর পাড়ে সেই আয়োজনের সময় শিল্পীদের খাবারের দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। বরাদ্দের চেয়ে কম খরচে খাবারের ব্যবস্থা করেছিলেন। অনুষ্ঠান শেষে বেঁচে যাওয়া টাকা ফেরত দিতে গেলে ফরিদুর রেজা সাগর তাঁকে মৃদু ধমক দিয়ে বলেছিলেন, ‘মিঞা, আমার অনেক টাকা সাশ্রয় করে দিয়েছেন, রেখে দেন ওইটা।’ সেদিনের সেই ধমকের কথা বলতে গিয়ে হাসছিলেন সোহেল খান।যে সিনেমার জন্য বগুড়ায়মোহাম্মদ ইকবালের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসীব’-এ খল চরিত্রে অভিনয় করছিলেন সোহেল খান। ছবিটির কথা উঠতেই আবার শুটিংয়ের গল্প শুরু হলো। মুকেশ ঋষি বলিউড থেকে এসেছেন। বাপ্পারাজ ও মুকিত জাকারিয়াও তাঁর সঙ্গে খল চরিত্রে অভিনয় করছেন। খল চরিত্রগুলোর পরিণতি নিয়ে মজা করে বললেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’.ছবিতে শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়ও আছেন বলে জানালেন। ‘নসীব’-এর বাজেট, অভিনয়শিল্পী আর ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে বেশ আগ্রহ নিয়েই কথা বলছিলেন তিনি। তাঁর আশা ছিল, ঈদে ছবিটি দেখতে গিয়ে দর্শক ভরপুর বিনোদন পাবেন।কথায় কথায় নিজের অভিনয়জীবনের শুরুর দিকেও ফিরলেন সোহেল খান। হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের স্মৃতি শোনালেন। ছোট পর্দায় কাজ করতে করতে কীভাবে সিনেমায় এলেন, সে কথাও বললেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় পরিচিতি পাওয়া এই অভিনেতাকে পরে দর্শক দেখেছেন ফারুকীর ধারাবাহিক ‘৪২০’-এ। বড় পর্দায় ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’ ও ‘শান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তাঁকে দেখা গেছে গ্যারেজের মালিকের ভূমিকায়।রাত বাড়ছিল। কথার ফাঁকে মাঝেমধ্যে কাশছিলেন সোহেল খান। ঘড়িতে তখন প্রায় ১২টা। একসময় ওঠার প্রস্তুতি নিলেন। বললেন, শরীরটা একটু খারাপ। অভিনয়ও আর আগের মতো ভালো লাগে না। অনেক হয়েছে। এরপর বললেন, ‘এবার বিশ্রাম নেব।’সেদিন কথাটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। দীর্ঘদিন শুটিংয়ের ব্যস্ততায় কাটানো একজন মানুষ একটু বিশ্রাম চাইছেন। বিদায়ের সময় এ নিয়ে আর কথা বাড়াইনি।.নাশতার টেবিল থেকে হাসপাতালমঙ্গলবার সকালে পরিচালক মোহাম্মদ ইকবাল ও অভিনেতা মুকিত জাকারিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলো। তাঁরা জানালেন, সকালেও সোহেল খানের সঙ্গে নাশতা করেছেন। এরপর সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি হোটেলের নিজের কক্ষে ফিরে যান। শুটিংয়ের জন্য তাঁকে ডাকতে গিয়ে এক সহকারী পরিচালক দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। তাঁর ডাকে সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর সোহেল খানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।.মৃত্যুর খবর শোনার পর বারবার মনে পড়ছে শুক্রবার রাতের সেই দুই মিনিটের কথা। একটু আগে পৌঁছালে হয়তো মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে শুটিংয়ের জায়গায় চলে যেতাম। হোটেলের লবিতে সোহেল খানের সঙ্গে মসলা চা খেতে খেতে তাঁর অভিনয়ের গল্প, ছেলেমেয়ের কথা কিংবা ফেরার পথে কোথায় গাড়ি থামাবেন—এসব শোনার সুযোগ হতো কি না, কে জানে।সেদিন বিদায়ের আগে তিনি বিশ্রাম নেওয়ার কথা বলেছিলেন। ফেরার পথটাও ঠিক করে রেখেছিলেন। পাকুল্যায় নেমে পরিবারের জন্য দই-মিষ্টি কিনবেন। ১০ কেজির কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তিনি হেসে বলেছিলেন, ‘আমি কী আর একা খাব?’ সেই হাসিটাই এখন মনে পড়ছে।
Source: https://www.prothomalo.com/entertainment/tv/ea1bhthx8p
মন্তব্য করুন