২১ জুলাই ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেজগাঁওয়ে ব্যবসার লেনদেন নিয়ে ছুরিকাঘাতে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা, দুজনকে গ্রেপ্তার করল র‍্যাব

রাজধানীর তেজগাঁওয়ের এফডিসির পুরোনো গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সেলিমকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ এ তথ্য জানান।

সাঈদ মাহমুদ বলেন, ১৯ জুলাই বেলা তিনটার দিকে এফডিসির পুরোনো গেটের পাশে আর্থিক লেনদেনের বিরোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙারি ব্যবসায়ী মো. সেলিমকে আম কাটার ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহত সেলিমের স্ত্রী রেখা বেগম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, মামলার পর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) এবং মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এ সময় মিজানের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়।

আসামিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও অন্যান্য বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এজাহারভুক্ত আরেক আসামি রতনের নির্দেশে তাঁরা সেলিমের ওপর হামলা চালান। রতনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, মাদক এবং ভেজাল ওষুধ–সংক্রান্ত রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে ভেজাল ওষুধের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে প্রধান আসামি মকবুলের বিরুদ্ধে মাদক, দস্যুতার চেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। মাদকের মামলায় এর আগে তিনবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/g85raow083

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

১

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

২

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

৩

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

৪

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

৫

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

৬

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

৭

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

৮

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৯

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

১০

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

১১

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

১২

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

১৩

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৪

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

১৫

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১৭

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৮

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৯

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

২০