২৪ জুলাই ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম দিনে কত আয় করল মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি

সাত মাস পেছানোর পর অবশেষে গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়গন’। অভিনয়জীবনের শেষ ছবি হওয়ায় এটি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দর্শকদের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে, বিজয়ের উপস্থিতি ও আবেগঘন মুহূর্তের প্রশংসা মিললেও ছবির গল্প, দৈর্ঘ্য এবং দ্বিতীয়ার্ধ নিয়ে মতভেদ রয়েছে। তবে এটিই বিজয়ের শেষ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবি হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই আগ্রহের প্রতিফলন মিলেছে মুক্তির প্রথম দিনের আয়েও।.ট্রেড ওয়েবসাইট স্যাকনিলকের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ৪১ কোটি রুপি আয় করেছে ‘জনা নায়গন’। ভারতে ছবিটির প্রদর্শনীর সংখ্যা ১৩ হাজারের বেশি।ভারতে মোট ৪৮ কোটি ২৭ লাখ রুপি এবং বিদেশে ৩০ কোটি রুপি (গ্রস) আয় মিলিয়ে প্রথম দিনেই ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ২৭ লাখ রুপি।ছবির গল্পএই অ্যাকশন-ড্রামাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। ছবিতে থালাপতি বিজয় অভিনয় করেছেন ভেত্রি কোন্ডান নামের এক সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে। নিজের দত্তক কন্যা ভিজিকে (মমিতা বাইজু) সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। কিন্তু মেয়েটির অতীতের মানসিক ট্রমা সেই পথকে কঠিন করে তোলে।.অন্যদিকে বলিউড অভিনেতা ববি দেওল অভিনয় করেছেন খলনায়ক জন হিমলার চরিত্রে, যিনি ভারতে নৈরাজ্য সৃষ্টি করতে আসেন। এরপরই শুরু হয় বিজয় ও ববি দেওলের মুখোমুখি লড়াইকে ঘিরে ছবির মূল সংঘাত।কী বলছেন দর্শকেরাঅনেক দর্শকের মতে, পর্দায় বিজয়ের উপস্থিতি আগের মতোই আকর্ষণীয়। পাশাপাশি অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আবেগময় দৃশ্যগুলোও প্রশংসা কুড়িয়েছে। তবে অনেকেই মনে করছেন, গল্পটি বেশ পরিচিত ধাঁচের এবং প্রায় তিন ঘণ্টার দৈর্ঘ্য ছবির গতি কমিয়ে দিয়েছে।একজন দর্শক এক্সে লিখেছেন, ‘খুবই গড়পড়তা ছবি। প্রথমার্ধ মোটামুটি, দ্বিতীয়ার্ধে ফ্ল্যাশব্যাক কিছুটা বাঁচিয়েছে। কিন্তু তিন ঘণ্টার সিনেমা হিসেবে এটি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ।’.মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা মুক্তি পেল, কী বলছেন ভক্তরা.আরেকজন ৫-এর মধ্যে ৩.২৫ রেটিং দিয়ে ছবিটিকে ‘বিনোদনমূলক’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিজয় ও মমিতা বাইজুর আবেগঘন রসায়ন ভালো লেগেছে, অনিরুদ্ধর সংগীতও ছবিকে শক্তি জুগিয়েছে। তবে খলনায়কের ভূমিকায় ববি দেওলের চরিত্র যথেষ্ট প্রভাব ফেলতে পারেনি। একই সঙ্গে তিনি মনে করেন, ছবিটি আরও সংক্ষিপ্ত হলে ভালো হতো। তবু টাইটেল কার্ড, ইন্টারভ্যাল ব্লক এবং পোস্ট-ক্রেডিট দৃশ্যকে তিনি ছবির অন্যতম আকর্ষণ বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, ‘থালাপতি বিজয়ের বিদায় উদ্‌যাপনের জন্য ছবিটি প্রেক্ষাগৃহে দেখার মতো।’ইন্ডিয়া টুডে অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/mefnbhhczl

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

১

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

২

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৩

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

৪

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৫

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৬

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

৭

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

৯

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১০

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১১

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১২

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৩

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১৪

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৫

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৬

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১৭

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

১৮

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

১৯

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

২০