২৯ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত ভিডিও ফাঁস, যৌন কেলেঙ্কারিতে এই ৭ তারকার ক্যারিয়ার শেষ

একসময় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়াত মুখে মুখে। এখন একটি ভিডিও, একটি ক্লিপ বা কয়েক মিনিটের ফুটেজ মুহূর্তেই পৌঁছে যায় কোটি মানুষের হাতে। তবে সব গল্প এক রকম নয়। কারও ক্ষেত্রে ভিডিওটি ছিল সত্যিকারের ব্যক্তিগত মুহূর্ত, কারও ক্ষেত্রে ছিল মর্ফড বা ভুয়া ভিডিও, আবার কারও চলচ্চিত্রের দৃশ্যকেই ব্যক্তিগত ভিডিও বলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই মিল ছিল এক জায়গায়—সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে সংশ্লিষ্ট তারকাকেই। রিয়া সেন ২০০৫ সালে অভিনেত্রী রিয়া সেন ও অভিনেতা অশমিত প্যাটেলের একটি কথিত ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম আজকের মতো বিস্তৃত না হলেও ভিডিওটি মুঠোফোন ও ওয়েবসাইটে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটি রিয়া সেনের ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলে। রিয়া পরে একাধিক সাক্ষাৎকারে বলেন, ওই ঘটনার পর মানুষ তাঁর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আগ্রহ দেখাতে শুরু করে। বড় বাজেটের ছবিতে তাঁর উপস্থিতি ক্রমেই কমে যায়। একসময় তিনি প্রায় আড়ালেই চলে যান।.পামেলা অ্যান্ডারসন১৯৯০-এর দশকে পামেলা অ্যান্ডারসন ও তাঁর তৎকালীন স্বামী টমি লির ব্যক্তিগত ভিডিও চুরি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এটিকে অনেকেই ইন্টারনেট যুগের প্রথম বড় সেলিব্রিটি ভিডিও কেলেঙ্কারি হিসেবে বিবেচনা করেন।ঘটনার পর পামেলাকে বছরের পর বছর সেই ভিডিওর পরিচয় বহন করতে হয়েছে। তিনি পরে আত্মজীবনী ও প্রামাণ্যচিত্রে বলেন, ভিডিওটি তাঁর মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছিল। যদিও তাঁর ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়নি, তবে অভিনয়ের চেয়ে এ ঘটনাই দীর্ঘদিন তাঁকে সংজ্ঞায়িত করেছে।.মোনা সিং২০১৩ সালে টেলিভিশন তারকা মোনা সিংয়ের নামে একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি স্পষ্ট করেন, সেটি ছিল মর্ফড ভিডিও এবং এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেন। ভিডিওটি ভুয়া প্রমাণিত হলেও কয়েক দিন ধরে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ ট্রলের মুখে পড়তে হয়।শাইনি আহুজা২০০৯ সালে ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন আ…মেট্রো’ তারকা শাইনি আহুজার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই কার্যত তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়। ২০১১ সালে দোষী সাব্যস্ত হয়ে ৭ বছরের সাজা পান। জামিনে মুক্ত হলেও বলিউডে ফেরার চেষ্টা করেন শাইনি। কয়েকটি ছবিতে ছোটখাটো চরিত্র করলেও আগের অবস্থায় আর ফিরতে পারেননি তিনি।.ব্যক্তিগত ভিডিও ফাঁসের কারণেই কি থমকে যায় রিয়ার ক্যারিয়ার.প্রিয়াঙ্কা পণ্ডিতপ্রিয়াঙ্কা ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা। তবে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে তাঁর ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এর পর থেকেই আর প্রকাশ্যে খুব একটা দেখা যায় না তাঁকে। গণমাধ্যমে সাক্ষাৎকার দেন না। জানা গেছে, কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।মেলানি মার্টিনেজপপ গায়িকা মেলানি মার্টিনেজের বিরুদ্ধে সাবেক বন্ধু যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। যদিও মার্টিনেজ অভিযোগ অস্বীকার করেন, তবু অনলাইনে তীব্র প্রতিক্রিয়া হয়। একপর্যায়ে সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিতে বাধ্য তিনি। ২০২৩ সালে নতুন অ্যালবাম প্রকাশ করলেও সেভাবে সাড়া মেলেনি।.ব্রায়ান সিঙ্গারমার্কিন নির্মাতা ব্রায়ান সিঙ্গার পরিচিত ‘এক্স-মেন’, ‘বোহিমিয়ান র‍্যাপসোডি’র মতো সিনেমার জন্য। তবে তাঁর বিরুদ্ধে একাধিক নাবালক যৌন নির্যাতনের অভিযোগ করে। যদিও আইনি রায়ে দোষ প্রমাণিত হয়নি, তবু প্রযোজকেরা তাঁকে বাদ দেন। ২০১৯ সালে ‘ডার্ক ফোনিক্স’-এর পর আর কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি তিনি।টাইমস অব ইন্ডিয়া ও পেজ সিক্স অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/8jr17o74zu

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

১

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

২

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৩

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

৪

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৫

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৬

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

৭

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

৯

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১০

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১১

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১২

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৩

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১৪

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৫

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৬

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১৭

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

১৮

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

১৯

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

২০