৩ আগস্ট ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার শুরু

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।.ছাগল–কাণ্ড আমার জীবনে অভিশাপ: আদালতে মতিউর.আদালত সূত্র জানায়, মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আসামি। এ আবেদন আজ নামঞ্জুর করেন আদালত। এ ছাড়া আসামির জামিন চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। এ আবেদনও নামঞ্জুর করা হয়। অভিযোগ গঠন করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে দুদক গত ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র অনুমোদন দেয়।অভিযোগপত্রে বলা হয়, মতিউর তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে তিনি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।.ছাগল–কাণ্ডের সেই তরুণ এনবিআর কর্মকর্তার ছেলে.২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) মতিউরকে গ্রেপ্তার করে। তার পর থেকে তিনি কারাগারে আছেন।২০২৪ সালে কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে। এরপরই মূলত মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ সামনে আসে।.উচ্চবংশীয় ছাগল–কাণ্ড থেকে কথিত পিতার কাণ্ড

Source: https://www.prothomalo.com/bangladesh/kz7o0gp3qw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৩

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৪

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৫

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৬

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৭

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৮

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১০

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১১

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১২

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৩

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৪

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৭

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৮

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৯

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

২০