৬ আগস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান খান ও বোন আলভিরাকে আদালতের সমন, প্রতারণার মামলা

বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীকে এক প্রতারণার মামলায় সমন জারি করেছেন চণ্ডীগড়ের একটি জেলা আদালত। তাঁদের পাশাপাশি ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর তাঁদের আদালতে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দিতে হবে। মামলাটি করেছেন চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত। তাঁর অভিযোগ, ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের গয়নার শোরুম খোলার জন্য তাঁকে নানা প্রতিশ্রুতি ও ব্যবসায়িক আশ্বাস দেওয়া হয়েছিল। সালমান খানের জনপ্রিয়তা ও ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের সুনামকে সামনে রেখে তাঁকে এই ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করা হয়। সেই আশ্বাসের ভিত্তিতে তিনি প্রায় তিন কোটি রুপি বিনিয়োগ করেন। এর মধ্যে শুধু শোরুম তৈরিতেই তাঁর প্রায় এক কোটি রুপি ব্যয় হয়।.অরুণ গুপ্তের দাবি, চুক্তি অনুযায়ী তিনি নিজের সব দায়িত্ব পালন করলেও শোরুম চালু হওয়ার পর প্রতিশ্রুত ব্যবসায়িক সহায়তা পাননি। তাঁর অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘বিয়িং হিউম্যান’ গয়না সরবরাহকারী প্রতিষ্ঠান কার্যত ব্যবসা বন্ধ করে দেয়। ফলে শোরুমে নতুন গয়না সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তাঁর ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ে। অভিযোগে আরও বলা হয়েছে, ব্যবসার সম্ভাবনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাঁকে বিনিয়োগে প্ররোচিত করা হয়েছিল।.প্রতারণার অভিযোগটি অবশ্য নতুন নয়। অরুণ গুপ্ত প্রথমে ২০২১ সালে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও বিষয়টির সুরাহা না হওয়ায় তিনি অবশেষে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি শেষে এবার সালমান, আলভিরা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন জারি করেছেন চণ্ডীগড় জেলা আদালত।তবে অভিযোগ অস্বীকার করেছে ‘বিয়িং হিউম্যান জুয়েলারি’র সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালে অরুণ গুপ্তের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেখানে সালমান খান বা আলভিরা খান অগ্নিহোত্রীর কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। প্রতিষ্ঠানের বক্তব্য, সালমান খান ফাউন্ডেশন ২০১৫ সালে শুধু ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স দিয়েছিল। গয়নার ব্যবসা পরিচালনা, বিপণন, পণ্য সরবরাহ ও বিক্রির সম্পূর্ণ দায়িত্ব ছিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর ওপর।এদিকে আদালতের সমনের পর এখনো সালমান বা আলভিরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আগামী ৫ অক্টোবর আদালতে তাঁদের উপস্থিতির পর মামলার পরবর্তী শুনানির দিকেই নজর থাকবে।.রাতে ছাত্রদের আন্দোলন থামানোর আহ্বান সালমান খানের, অতঃপর….এদিকে সালমান এখন ব্যস্ত পরিচালক ভামশি পেড্ডিপল্লির নতুন ছবির কাজে। ছবিটির নাম আপাতত ‘এসভিসি ৬৩’ রাখা হয়েছে। এই ছবিতে তাঁকে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। ‘এসভিসি ৬৩’ ছবিতে পুরোপুরি অ্যাকশন অবতারে আসছেন ভাইজান। এদিকে অপূর্ব লাখিয়া পরিচালিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস ছবিতে সালমানকে কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া।

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/yanbm598ce

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

১

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

২

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৩

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

৪

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৫

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৬

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

৭

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

৯

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১০

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১১

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১২

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৩

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১৪

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৫

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৬

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১৭

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

১৮

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

১৯

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

২০