৯ আগস্ট ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকা বিমানের ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরল

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৩০৬) যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বোসরা ইসলাম বলেন, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ছাড়ে। আজ দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা যাত্রার পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সেখান থেকে উড়তে পারছিল না। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি যাত্রা করতে না পারায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/x6uq27vrkg

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৩

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৪

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৫

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৬

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৭

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৯

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১০

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১১

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১২

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৩

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৪

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৬

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৭

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৮

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৯

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

২০