৯ আগস্ট ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার শহরে অনুষ্ঠিত হলো গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব। ৮ আগস্ট, শনিবার ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে একযোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। চার শহরের প্রায় আট শ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী নির্বাচিত হয়েছে ১৮০ জন।ঢাকার পর্বটি অনুষ্ঠিত হয় মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে ৫৫২ জন শিক্ষার্থী অংশ নেয়, নির্বাচিত হয় ১২৮ জন। চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম পর্বে ১১৫ জন অংশগ্রহণকারীর মধ্যে নির্বাচিত হয় ২৭ জন। রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছে।প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াড ও কুইজ। অলিম্পিয়াডে গণিত ও বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণের সুযোগ ছিল।.সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের রিপোর্টিং শুরু হয়। সকাল ৯টায় শুরু হয় মূল পরীক্ষা। পরীক্ষা শেষে ঢাকার আয়োজনে ছিল দিনভর নানা আয়োজন। সুমোবট ফাইট, পাপেট শো, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়েছে। বিকেল ৩টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয়। বিকেল ৪টায় বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় দিকনির্দেশনামূলক অধিবেশন। চট্টগ্রাম, রংপুর ও সিলেটে পরীক্ষা শেষে অ্যাক্টিভিটি সেশনের পর দুপুর ২টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।.আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন পদক.অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি।বিজয়ীদের নিয়ে আগামী ১১-২০ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প। গণিতের দল নির্বাচনী পরীক্ষা হবে ২১ আগস্ট এবং বিজ্ঞানের ২২ আগস্ট।এই ধাপগুলো পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই গঠিত হবে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল। আগামী ২-৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। .গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসওতে বাংলাদেশের ১২ সদস্যের দল শতভাগ সাফল্য অর্জন করে ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।বাংলাদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি ও রিফ্লেকটিভ টিনস।আয়োজন ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে bdmso.org ওয়েবসাইটে।.১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

Source: https://www.bigganchinta.com/events/tzw3i00r3a

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে

১

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

২

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৩

ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই

৪

শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না

৫

ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

৬

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

৭

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

৮

দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

৯

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

১০

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

১১

পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে

১২

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

১৩

বন্ধুদের সঙ্গে তাহসিফ সাউরির সিসিটিভি ভিডিও প্রকাশ

১৪

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

১৫

ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

১৬

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

১৭

‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

১৮

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

১৯

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

২০