১৫ আগস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা

এক দিনের মধ্যে দেশের বাজারে সোনার দাম বাড়ল। আজ শনিবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা।এর আগে গতকাল শুক্রবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এর আগে বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয়েছিল। বাস্তবতা হচ্ছে, গতকাল ১৪ আগস্ট ভালো মানের প্রতিভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ একই হারে দাম বাড়ানো হলো।.আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে।সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।আজ দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।.দেশের বাজারে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৮৪০ টাকা।এদিকে গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যে দেখা যাচ্ছে, গতকাল শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ১৩ দশমিক ৪৩ ডলার। গত এক মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৩৭৫ ডলার। অর্থাৎ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সোনার দাম যেভাবে পড়ছিল, সেই ধারায় ছেদ পড়েছে। গতকাল রুপার দাম কমেছে আউন্সপ্রতি ১০ সেন্ট।চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় ইতিহাসে এই প্রথম প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তারপর দাম কিছুটা কমলেও ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হলে আবার সোনার দাম পাঁচ হাজার ডলারের ওপরে ওঠে। পরে যুদ্ধবিরতি চুক্তি হলে দাম চার হাজার ডলারের নিচে নামে। সোনার দাম মাস দুয়েক চার হাজার ডলারের আশপাশেই ছিল।

Source: https://www.prothomalo.com/business/industry/i5sser69cj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

২

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

৩

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

৪

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

৫

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

৭

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

৮

বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন

৯

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০

ভাষা

১১

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

১২

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

১৩

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

১৪

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

১৫

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার

১৬

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার

১৭

গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার

১৮

বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর

১৯

অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত, মনে করেন আইনসচিব

২০