৩১ আগস্ট ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ হামলা চালানো হয় বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এক মাসেরও বেশি সময় পর এটি ইরানে এ ধরনের প্রথম মার্কিন হামলা। এ হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়েছেন। তবে আইআরজিসি হতাহতের সুনির্দিষ্ট সংখ্যার কথা জানায়নি।.হামলার প্রতিক্রিয়া আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল করছে। এ জন্য তাদের অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চড়া মূল্য দিতে হবে।মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় লারাক দ্বীপে এ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তিনি জানান, মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার (উৎক্ষেপণ ব্যবস্থা) লক্ষ্য করে হামলা চালিয়েছে।.কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত। বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম প্রধান এই পথটি আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রে রয়েছে।ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ওই জলপথের আন্তর্জাতিক নৌ-পরিবহন রুটগুলো থেকে সামুদ্রিক মাইন সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে।গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, নতুন মাইন স্থাপনকারী যেকোনো জাহাজ বা নৌযানকে তাৎক্ষণিক এবং পরিকল্পনা অনুযায়ী ধ্বংস করা হবে।’

Source: https://www.prothomalo.com/world/middle-east/ltfby4g3ag

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১০

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১১

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৩

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৪

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৫

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৭

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৮

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

১৯

সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০