৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার, উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘জ্বালানি স্বনির্ভর ও সবুজ ক্যাম্পাস’ (এনার্জি-সেলফ-রিলায়েন্ট অ্যান্ড গ্রিন ক্যাম্পাস) হিসেবে গড়ে তুলতে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক হলসহ উপযুক্ত ভবনগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদা পূরণ করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থার কথা বলা হয় এতে।.প্রস্তাবের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করে একটি ‘সৌরবিদ্যুৎ মহাপরিকল্পনা’ (সোলার মাস্টার প্ল্যান) প্রণয়ন এবং কয়েকটি ভবনে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর সফলতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে এ কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে এই সৌরবিদ্যুৎ–ব্যবস্থাকে ‘জীবন্ত গবেষণাগার’ (লিভিং ল্যাবরেটরি) হিসেবে ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি–দক্ষতা ও স্মার্ট গ্রিড নিয়ে গবেষণার সুযোগ তৈরি করা যেতে পারে।.স্মারকলিপি দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।স্মারকলিপি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শেখ তানভীর বারী। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী গ্যাসের সংকট ও বিদ্যুৎ উৎপাদন সংকট রয়েছে। তাই শুধু গ্যাসনির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সরকারও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে।তানভীর বারী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন যাচাই করে যদি সৌর প্যানেল স্থাপন করা যায়, তবে এটি দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হিসেবে ভূমিকা রাখবে। এর ফলে বিদ্যুতের সংকট মোকাবিলায় একটি বিকল্প উৎস তৈরি হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/5ouinooewo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

২

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৩

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৪

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৫

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৬

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৭

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

৮

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

৯

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১০

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১১

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১২

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৩

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৪

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৫

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৬

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৭

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১৮

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

২০