১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটি: নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন করে যুক্ত হওয়া চারটি ওয়ার্ডের অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে কাজ শুরু হবে।আজ রোববার রাজধানীর কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এসব কথা বলেন। পরে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।.মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রকল্পটি নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।ড্রেন দখল ঠেকানোর পরিকল্পনার কথাও জানান প্রশাসক। তিনি বলেন, ড্রেনের দুই পাশে জায়গা রেখে পাড় তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে। এতে ড্রেন দখলের সুযোগ থাকবে না।এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালনের আহ্বান জানান মো. আবদুস সালাম। তিনি বলেন, ড্রেন ও খাল পরিষ্কার করার পর সেখানে আবার ময়লা ফেলা হলে কোনো সুফল পাওয়া যাবে না। খাল ও ড্রেন দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। অবৈধ দখল ছেড়ে দেওয়া এবং খাল-ড্রেনের জায়গায় নতুন করে দোকানপাট না বসানোর আহ্বান জানান তিনি।.মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার কথাও বলেন তিনি।বৃক্ষরোপণ প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ সময় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/h8ia0k3c0g

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১০

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১১

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১২

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৪

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৫

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৬

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৭

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৮

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৯

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

২০