২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৪৮ ভোটেই সুইডেনের পার্লামেন্টে!

মাত্র ৬৪৮ ভোট পেয়ে কেউ জাতীয় সংসদের সদস্য হতে পারেন? বাংলাদেশের নির্বাচন দেখে অভ্যস্ত আমাদের কাছে প্রশ্নটির উত্তর সম্ভবত ‘না’। কিন্তু সুইডেনের এবারের নির্বাচনে এমন ঘটনাই ঘটেছে। বামপন্থী দল ভ্যানস্টারপার্টিয়েটের মোহামেদ আবদুকারদির আলী ছিলেন ডালারনা অঞ্চলে দলের প্রার্থী তালিকার ৯ নম্বরে। নির্বাচনের পর দেখা গেল, মাত্র ৬৪৮ জন ভোটার তাঁর নামের পাশে ক্রস দিয়েছেন। আর সেই ৬৪৮টি ক্রসই তাঁকে নিয়ে গেছে সুইডেনের ৩৪৯ আসনের জাতীয় সংসদ রিকসদাগে।.রহস্যটা আসলে সুইডেনের নির্বাচনী ব্যবস্থায়। এখানে ভোটার মূলত একটি রাজনৈতিক দলকে ভোট দেন। দল কত ভোট পেল, তার ভিত্তিতে সংসদে তাদের আসনসংখ্যা নির্ধারিত হয়। কিন্তু ব্যালটে দলের প্রার্থীদের নামও থাকে। চাইলে ভোটার নিজের পছন্দের একজনের নামের পাশে একটি ক্রস দিতে পারেন। একে বলা হয় ‘পারসনরোস্ত’ বা ব্যক্তিগত ভোট।.দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com.এই ব্যক্তিগত ভোটের শক্তি বেশ মজার। কোনো নির্বাচনী এলাকায় দলের মোট ভোটের অন্তত ৫ শতাংশ ব্যক্তিগত ভোট কোনো প্রার্থী পেলে তিনি দল নির্ধারিত তালিকায় তাঁর ওপরের প্রার্থীদেরও পেছনে ফেলতে পারেন।.আলীর ক্ষেত্রে সেটিই ঘটেছে। ৬৪৮ ভোট ৫ শতাংশের সীমা পেরিয়ে যাওয়ায় তালিকার ৯ নম্বর থেকে তিনি উঠে আসেন সবার ওপরে। তবে এখানে একটি ভুল বোঝার সুযোগ আছে। আলী শুধু ৬৪৮ ভোট পেয়ে সংসদের একটি আসন জেতেননি। তাঁর দলকে ভোট দিয়েছেন হাজার হাজার মানুষ। সেই ভোট দলকে সংসদে প্রতিনিধিত্ব দিয়েছে। ৬৪৮টি ব্যক্তিগত ভোট ঠিক করেছে, দলের পাওয়া সেই আসনে কে বসবেন। সহজ কথায়, দলের ভোট আসনটি জিতেছে, ৬৪৮টি ক্রস বেছে নিয়েছে সেই আসনের মানুষটিকে।.ঘটনাটি নিয়ে সুইডেনে এখন বেশ আলোচনা চলছে। আলী তুলনামূলকভাবে নতুন দলীয় সদস্য এবং নিজের জন্য আলাদা নির্বাচনী প্রচারণাও চালাননি বলে জানিয়েছেন। পরে তাঁর কিছু ব্যক্তিগত ভোট কীভাবে সংগৃহীত হয়েছিল, তা নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তাধীন। আলী কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।লেখক: মুকুল হোসেন, পুষ্টিবিজ্ঞানী, সুইডিশ ফুড এজেন্সি, সুইডেন।

Source: https://nagorik.prothomalo.com/durporobash/8i4honfu0r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল

১

দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

২

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

৩

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

৪

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ

৫

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

৬

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

৭

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

৮

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

৯

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

১০

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

১১

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

১২

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

১৩

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

১৪

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

১৬

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

১৭

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

১৮

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৯

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

২০