আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। মালয়েশিয়ার বিপক্ষে এক মিনিটও খেলার সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়া আজ মাঠে নামছেন শুরুতেই।
জামাল ছাড়াও একাদশে ফিরেছেন শেখ মোরছালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তাদের জায়গা করে দিতে একাদশে জায়গা হারিয়েছেন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম।
ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। জাকার্তায় চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে পারবেন এই লাইভ ব্লগে।
Source: https://www.prothomalo.com/sports/football/egun0dlm5p
মন্তব্য করুন