৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন

গত মাসে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। মেসি-উত্তর যুগে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচ নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই। এ মাসে উরুগুয়ে (১৩ নভেম্বর) ও কোস্টারিকার (১৭ নভেম্বর) বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর সেই দুই ম্যাচের জন্য আজ ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।সবশেষ উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। সে তুলনায় এবারের উইন্ডোর ম্যাচ দুটিকে ‘কঠিন’ই বলতে হয়।প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনেকেই ভেবেছিলেন স্কালোনি হয়তো তাঁর চেনা পুরোনো দুর্গেই ভরসা রাখবেন। কিন্তু জাতীয় দলের আমূল পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই নতুন দলে নেই বহু হেভিওয়েট তারকাও।.লিওনেল মেসি চলে গেলেও স্কালোনির এই পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো এবং নিকো গঞ্জালেসের বাদ পড়া। দীর্ঘ দিন ধরে মেসি ও স্কালোনির এই জয়রথের সঙ্গে জড়িয়ে ছিল এই তিন নাম। তবে লো সেলসো ও গঞ্জালেসকে নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। আর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দি পলের মাঠের ফর্মও নেমে গেছে তলানিতে।.এ ছাড়া চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে লাওতারো মার্তিনেজকে, চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরোও। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে এই উইন্ডোতে দলের বাইরে কাটাতে হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে।চেনা মুখগুলোর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুনদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্যাক অ্যারন আনসেলমিনো। নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও ভালেন্তিন বার্কোদের মতো তরুণ তুর্কিদের সামনে এখন নিজেদের প্রমাণ করার সময়।.আর্জেন্টিনাকে ‘মিথ্যা’ বলেছে মেসির পা–জোড়া.গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (চেলসি), হেরেনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট) ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।.মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো ), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো)।.ফরোয়ার্ড: মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভারপ্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ)।.ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি

Source: https://www.prothomalo.com/sports/football/soavvzggc9

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর নিয়োগ, কে ছিলেন মোস্তাকুর

১

দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন

২

আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

৩

একসময়ের রাজনৈতিক মিত্ররা এখন প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশি কমিউনিটিতেও বিপুল আগ্রহ

৪

বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির

৫

মোটরসাইকেলের ট্যাংকে ছিদ্র হচ্ছে, কারণ নিয়ে ধোঁয়াশা

৬

শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম

৭

১৩০তম হয়েও বাংলাদেশের কিশোর ফুটবলাররা পেল লাখ টাকা করে পুরস্কার

৮

রাকিবুলের জিপিএ-৫ পাওয়ার খবরে শোক বাড়ল পরিবারে

৯

খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক

১০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১১

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

১২

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়

১৩

ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে

১৪

ভাবুক সম্রাট

১৫

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৬

জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা

১৭

ইয়াশ রোহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জবাব দিলেন তটিনী

১৮

প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত

১৯

পাতি-নেতাদের নামতা

২০