৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে এ সভার আয়োজন এনসিপি জয়পুরহাট জেলা শাখা।.এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় সরকার বাস্তবায়ন করছে না। একটি সংবিধান সংশোধন কমিটি করে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার। যদিও সংস্কার বাস্তবায়নে গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ ম্যান্ডেট দিয়েছে। তিনি বলেন, ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই আমাদের মাঠে নামতে হচ্ছে।’‎‎ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার গত আট মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।.মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে.বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ভোটের আগে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। তারা মামলা–বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে তাঁদের ভোটব্যাংক নিজেদের পক্ষে নিয়েছে। ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমরা ডিসেম্বর মাসে নদীর পানির হিস্যা আদায়ে মাঠে থাকব।’‎সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেবে। সেই লক্ষ্য নিয়ে তারা সারা দেশে কাজ করছে।‎মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর, সদস্যসচিব ইসমাইল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/u1v54phy23

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা

১

বিল নিয়ে তর্ক করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ

২

৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি

৩

তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ

৪

মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায়

৫

বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে

৬

বাংলাদেশের রপ্তানি আয়ে প্রথম স্থানে পোশাকশিল্প

৭

ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

৮

ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ

৯

৫০ হাজারে হরিণ, পালুন বাড়িতে

১০

সি চিন পিংয়ের পর চীনের ক্ষমতায় কে বসবেন

১১

১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত

১২

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ

১৩

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের অধীনে চাকরি, পদ ৩০

১৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৫

সমন্বিত কার্যক্রম এবং আইনপ্রয়োগ জরুরি

১৬

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ

১৭

প্রতিটি দিন যেভাবে গতকালের চেয়ে উন্নত করবেন

১৮

বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ

১৯

ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট

২০