২২ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের ব্যাটিং দেখার আলাদা একটা আনন্দ আছে। কখনো মনে হবে, পরিস্থিতি বুঝে খেলছেন। পরক্ষণেই এমন এক শট খেলবেন, যা দেখে বোলারের পাশাপাশি দর্শকেরও মাথা ঘুরে যাবে। ঝুঁকি নিতে ভালোবাসেন। আর সেই ঝুঁকির পথ ধরেই বারবার পৌঁছে যান নতুন উচ্চতায়।নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে আরও একবার সেটিই দেখালেন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ফিরেছেন চেনা ছন্দে। মাত্র ৯১ ইনিংসেই টেস্টে পন্তের সেঞ্চুরি এখন ৯টি। এর বাইরে নব্বইয়ের ঘরে আউট হয়েছেন আরও ৭ বার।.অথচ ওয়েলিংটনে মাঠে নামার আগে পন্তের সময়টা ভালো যাচ্ছিল না। চোটের কারণে গত আগস্টের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল তাঁর সর্বশেষ ম্যাচ। এরপর অক্টোবরে ইরানি ট্রফিতে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। নিউজিল্যান্ড সফরে আসার আগে ভারত ‘এ’ দলের হয়েও খেলা হয়নি। এমন অবস্থায় ফিরে এসেই ১২৮ রানের ইনিংস। পন্তের ব্যাটিংয়ে যেন চোটের দীর্ঘ বিরতির কোনো ছাপই নেই।তবে ভারতের ব্যাটিংয়ের গল্পে পন্ত একা নন। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৬ রান। এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন যশস্বী জয়সোয়াল, দেবদূত পাড়িক্কাল, শুবমান গিল ও ধ্রুব জুরেল। সব মিলিয়ে ভারত প্রথম ইনিংসে তুলেছে ৭২০ রান। লিড পেয়েছে ৩৫২ রানের। জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।.নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড.পন্তের সেঞ্চুরির পরিসংখ্যানেও আছে বিশেষত্ব। তাঁর ৯টি টেস্ট সেঞ্চুরির ৭টিই এসেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে। অর্থাৎ প্রতিকূল কন্ডিশনেও যে তিনি কতটা স্বচ্ছন্দ, সেটির প্রমাণ মিলেছে বারবার।শুধু সেঞ্চুরি নয়, ছক্কার হিসাবেও নতুন জায়গায় পৌঁছেছেন পন্ত। এই ইনিংসে সেঞ্চুরিতে পৌঁছানোর ছক্কাটি ছিল টেস্টে তাঁর ১০৮তম। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ওপরে এখন শুধু ইংল্যান্ডের বেন স্টোকস।.টেস্টে প্রতি ৪৭.৯৩ বলে একটি করে ছক্কা মেরেছেন পন্ত। ১০০ বা এর বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে পরের নাম অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর একটি ছক্কা প্রতি ৬৭.৯২ বলে।পন্তের সেঞ্চুরির আরেকটি মজার দিক আছে। টেস্টে এ নিয়ে চতুর্থবার ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। দিনের খেলা শেষে নিজেই জানিয়েছেন, ছক্কা মেরে সেঞ্চুরি করতেই তাঁর বেশি ভালো লাগে। পন্তের ভাষায়, ‘বেশির ভাগ সময়ই আমি ছক্কা মেরেই সেঞ্চুরি করতে চাই। সে কারণে কয়েকবার ৯০ এর ঘরে আউটও হয়েছি।’.মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ.উইকেটকিপার হিসেবেও টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এগিয়েছেন পন্ত। ইংল্যান্ডের লেস অ্যামসকে ছাড়িয়ে এখন তৃতীয় স্থানে তিনি। এই তালিকায় ১৭টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে গিলক্রিস্ট। ১২টি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যান্ডি ফ্লাওয়ার। পন্তের সেঞ্চুরি ৯টি, লেস অ্যামসের ছিল ৮টি।

Source: https://www.prothomalo.com/sports/cricket/skq5ixma88

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

১

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

২

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

৩

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

৪

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

৫

মিস ইউনিভার্সের ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

৭

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

৮

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

৯

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

১০

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

১১

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

১২

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

১৩

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১৪

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৫

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১৬

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৭

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

১৮

কাকজোছনা

১৯

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

২০