২৫ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিবাসন ঠেকাতে গিয়ে কি ইউরোপ নিজেই বিপদে পড়ছে

যে ইউরোপ দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর সামাজিক নিরাপত্তার স্বপ্ন গড়েছিল, আজ সে সেই স্বপ্নের হিসাব মেলাতে পারছে না। ১৯৪২ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়াম বেভারিজ অভাব, রোগ, অজ্ঞতা, দুর্দশা আর আলস্যকে সমাজের পাঁচ দানব বলে চিহ্নিত করেছিলেন, আর রাষ্ট্রকে বলেছিলেন নাগরিকের ঢাল হতে। ওদিকে পুঁজির দাবি অন্য রকম: মুনাফা চাই, শ্রম চাই আর শ্রম হলে সস্তা চাই। এই দুই যুক্তি দীর্ঘদিন এক ছাদের নিচে ঘর করেছে; কিন্তু সংসারটা কখনোই শান্ত ছিল না। আজ ফাটল আর ঢাকা পড়ছে না, আর সে ফাটলের দাম দিতে হচ্ছে সীমান্তের ওপারের মানুষকে।অস্ট্রো-হাঙ্গেরীয় অর্থনৈতিক ইতিহাসবিদ কার্ল পোলানির ‘দ্বৈত আন্দোলন’ তত্ত্বে এর একটা পরিষ্কার ব্যাখ্যা আছে। বাজার যখন সমাজকে গিলতে শুরু করে, সমাজ নিজেকে বাঁচাতে পাল্টা দেয়াল তোলে। যুদ্ধোত্তর কল্যাণরাষ্ট্র ছিল সেই দেয়ালই। .ডেমোক্র্যাটদের কেন অভিবাসন নিয়ে সোচ্চার হতে হবে.কিন্তু আশির দশক থেকে মূলধনের অবাধ চলাচল, করের প্রতিযোগিতা আর শ্রমবাজারের ‘নমনীয়তা’ সেই দেয়ালের ইট খসিয়েছে। ২০০৮-এর আর্থিক সংকটের পর সাধারণ মানুষ একটা সরল প্রশ্ন করতে শিখেছে, রাষ্ট্র ব্যাংক বাঁচাতে পারলে নাগরিককে বাঁচায় না কেন? প্রতিষ্ঠিত রাজনীতি এর জবাব দিতে পারেনি। জবাব দিয়েছে অন্যরা।সেই জবাবের নাম কল্যাণ-জাতীয়তাবাদ। কথাটা সোজা—কল্যাণ থাকুক; কিন্তু শুধু ‘আমাদের’ জন্য। ফ্রান্সের ন্যাশনাল র্যালি, সুইডেন ডেমোক্র্যাটস, জার্মানির এএফডি কিংবা যুক্তরাজ্যের রিফর্ম পার্টির উত্থানকে শুধু বর্ণবিদ্বেষ বলে সারলে অর্ধেক সত্য বলা হয়। এদের ভোটারদের অনেকেই এক সময় সোশ্যাল ডেমোক্রেসির নিশ্চিত সমর্থক ছিলেন। তাঁদের ক্ষোভের গোড়ায় আছে অর্থ নৈতিক নিরাপত্তাহীনতা, যাকে অভিবাসীবিরোধী ভাষায় সংগঠিত করা হচ্ছে। ক্ষুধার্ত মানুষ রাগের একটা ঠিকানা খোঁজে, আর রাজনীতি সেই ঠিকানা তৈরি করে দেয়।দর্শনের দিক থেকে ব্যাপারটা নতুন নয়। জার্মান দার্শনিক ফ্রিডরিখ হেগেল১৮২১ সালেই লিখেছিলেন, নাগরিক সমাজ সম্পদ বানায়, আবার একই সঙ্গে এমন এক বঞ্চিত শ্রেণি বানায়, যাকে সে নিজে আত্মস্থ করতে পারে না। তাঁর সমাধান ছিল উপনিবেশ ও বহির্বাণিজ্য, অর্থাৎ ভেতরের দ্বন্দ্বকে বাইরে চালান করে দেওয়া। .আমেরিকান ড্রিম এবং অভিবাসন প্রতারণার গোলকধাঁধায় বাংলাদেশিরা.ট্রাম্পের অভিবাসন পুলিশ কী বার্তা দিতে চায়.আজকের ইউরোপ উল্টো পথে হাঁটছে: দ্বন্দ্বটা ভেতরে, আর তার দায় চাপানো হচ্ছে ভেতরে আসতে চাওয়া মানুষের ঘাড়ে। উপনিবেশের সম্পদে গড়া সমৃদ্ধির উত্তরাধিকারীরা উপনিবেশিতদের বংশধরকে ফিরিয়ে দিচ্ছেন, ইতিহাসের এই পরিহাস এড়িয়ে যাওয়া কঠিন।জার্মান রাজনৈতিক তাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস নাগরিকত্বের ভিত্তি হিসেবে জাতিসত্তার বদলে সাংবিধানিক মূল্যবোধের কথা বলেছিলেন। মার্কিন রাজনৈতিক দার্শনিক জন রলস ভেবেছিলেন, ‘অজ্ঞতার পর্দা’র আড়ালে আমরা সবাই ন্যায্য বণ্টনে একমত হব। কাগজে চমৎকার। কিন্তু বাস্তবের রাজনীতিতে পর্দা সরে গেলে মানুষ হিসাব কষে কার ভাগে কতটুকু পড়ল। কল্যাণরাষ্ট্র দাঁড়িয়ে থাকে পারস্পরিক আস্থার ওপর, ‘আমরা একই নৌকার যাত্রী’ এই বিশ্বাসের ওপর। অর্থনীতিবিদ আলবার্তো আলেসিনা ও এডওয়ার্ড গ্লেজারের গবেষণা দেখায়, সমাজ যত বিভক্ত বলে মনে হয়, পুনর্বণ্টনের প্রতি সমর্থন তত ক্ষয়ে যায়। এটা অবশ্য নিয়তি নয়; রাজনৈতিক নেতৃত্ব আর প্রতিষ্ঠানের নকশার ওপর তা অনেকটাই নির্ভর করে।.জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৭৯৫ সালে প্রত্যেক মানুষের ‘সর্বজনীন আতিথেয়তা’র অধিকারের কথা লিখেছিলেন। দুই শতাব্দী পর সেই মহাদেশই আতিথেয়তাকে সীমান্তরক্ষীর খাতায় তুলে দিয়েছে। যে সমাজ নিজের নৈতিক দাবির চেয়ে নিজের হিসাবের খাতাকে বড় করে দেখে, সে হয়তো কিছুদিন নিরাপদ থাকে। কিন্তু সে আর নিজেকে আলোকময়তার উত্তরাধিকারী বলে দাবি করতে পারে না।.এখানেই অর্থনীতির সবচেয়ে বড় স্ববিরোধিতা। মার্কিন অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের জনপ্রিয় সূত্র বলে, অবাধ অভিবাসন আর কল্যাণরাষ্ট্র একসঙ্গে চলে না। অথচ বুড়িয়ে যাওয়া ইউরোপের জনমিতি বলছে উল্টো কথা। জার্মানি, ইতালি, স্পেন, পোল্যান্ডে কর্মক্ষম মানুষ কমছে, আর পেনশন ও স্বাস্থ্যব্যয় বাড়ছে।এখনকার করদাতার টাকায় এখনকার অবসরপ্রাপ্তের পেনশন চলে; নতুন করদাতা না এলে হিসাব মেলে না, আর সেই নতুন করদাতার বড় অংশ আসবে অভিবাসী শ্রমশক্তি থেকে। পুঁজি চায় শ্রম, কল্যাণরাষ্ট্র চায় করদাতা, রাজনীতি চায় ভোট। প্রথম দুটো অভিবাসী ছাড়া মেটে না; তৃতীয়টা অভিবাসী ঠেকিয়ে মেটাতে চায়।ইউরোপের উত্তর হলো ‘বেছে নেওয়া উন্মুক্ততা’: দক্ষ ও দরকারি শ্রমিক এসো, আশ্রয়প্রার্থী ও স্বল্প দক্ষরা থামো। ইইউর নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি এই যুক্তিরই আইনি রূপ। দুই বছরের প্রস্তুতিকাল শেষে চুক্তিটি ২০২৬ সালের ১২ জুন কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনকারীকে প্রথম প্রবেশের দেশেই আশ্রয় চাইতে হবে, আর কোনো দেশ চাপে পড়লে বাধ্যতামূলক সংহতি-ব্যবস্থা চালু হবে। .কাগজে এটা দায়িত্ব ভাগ করে নেওয়ার কাঠামো। বাস্তবে সীমান্তে যাচাই আর দ্রুত ফেরত পাঠানোর যন্ত্র আরও শক্ত হচ্ছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি সতর্ক করেছে, প্রয়োজনীয় রক্ষাকবচ এখনো অসম্পূর্ণ।জাতীয় পর্যায়ে কড়াকড়ি আরও নগ্ন। ডেনমার্ক ‘শূন্য আশ্রয়প্রার্থী’র লক্ষ্য ঘোষণা করে শরণার্থীর মর্যাদাকে অস্থায়ী করে ফেলেছে। যুক্তরাজ্য দক্ষ কর্মী ভিসার আয়সীমা বাড়িয়েছে ও স্থায়ী বসবাসের পথ আরও দীর্ঘ করার নীতি নিয়েছে। জার্মানি সীমান্তে নজরদারি বাড়িয়েছে, ইতালি আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্র বসানোর পরীক্ষায় নেমেছে।যুক্তি সবখানে এক—ভেতরের নাগরিকের আস্থা ধরে রাখতে প্রবেশদ্বারে তালা। অর্থনীতির ভাষায় একে বলা যায় প্রবেশাধিকারের রেশনিং, যেখানে কল্যাণের অধিকার না কমিয়ে কল্যাণে ঢোকার অধিকার কমানো হয়।এর ফল অভিবাসীর জীবনে সরাসরি পড়ছে। আইনি পথ সরু হলে অনিয়মিত পথের বাজার ফুলে ওঠে, আর তার দাম মেটায় সবচেয়ে গরিব পরিবারগুলো। যে তরুণ জমি বেচে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে ভূমধ্যসাগরের নৌকায় ওঠেন, তিনি আসলে এই নীতিসংকোচনেরই শেষ ক্রেতা। যাঁরা ভেতরে আছেন, তাঁদের জন্য তৈরি হচ্ছে দ্বিস্তর নাগরিকত্ব: কল্যাণ পেতে দীর্ঘ অপেক্ষা, আবাসনে বৈষম্য, অনিশ্চিত চুক্তির কাজ। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি তাঁদের দ্বিগুণ মারে, কারণ সঞ্চয় কম, পারিবারিক সুরক্ষাজাল নেই, আর দেশে টাকা পাঠানোর দায় আছে।.ইউরোপ নিয়ে উগ্র ডানপন্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কী.পূর্ব ও মধ্য ইউরোপ: বাংলাদেশি অভিবাসনের অচেনা করিডর.কার্ল মার্কসের ‘শিল্প-রিজার্ভ বাহিনী’র ধারণা এখানে অস্বস্তিকরভাবে মিলে যায়। পুঁজি সব সময় এমন একটা শ্রমস্তর পছন্দ করে যাকে ডাকলে পাওয়া যায়, দরকার ফুরালে ছেড়ে দেওয়া যায়। কড়া অভিবাসননীতি এই স্তরকে মুছে ফেলে না; আরও অরক্ষিত করে তোলে। আইনি মর্যাদা নড়বড়ে শ্রমিক দর-কষাকষিতে দুর্বল, তাই মালিকের কাছে আরও সস্তা। বাইরে থেকে মনে হয় রাষ্ট্র অভিবাসন কমাচ্ছে; ভেতরে-ভেতরে একটা অনানুষ্ঠানিক শ্রমবাজার টিকিয়ে রাখছে। আধুনিক ইউরোপীয় পুঁজিবাদের এ অধ্যায়টা কেউ জোরে পড়ে না।তাহলে সামনে কী? আমার হিসাবে তিনটি পথ খোলা। প্রথম পথে ইউরোপ হয়ে উঠবে ‘দুর্গ-কল্যাণরাষ্ট্র’: সীমান্ত কঠোর, কল্যাণ নাগরিকের জন্য, শ্রমঘাটতি মেটানো হবে স্বয়ংক্রিয়করণ আর স্বল্পমেয়াদি অতিথি-শ্রমিক দিয়ে।দ্বিতীয় পথে জনমিতির চাপ এতটাই বাড়বে যে অর্থনৈতিক বাস্তবতা রাজনৈতিক বাগাড়ম্বরকে হারাবে এবং ঘাটতিপূর্ণ খাতে নিয়ন্ত্রিত কিন্তু প্রকৃত অভিবাসনের দরজা খুলবে। তৃতীয় পথ সবচেয়ে অবাঞ্ছিত: কল্যাণরাষ্ট্রের ধীর মৃত্যু, যেখানে অভিবাসী আর স্থানীয় নিম্নবিত্ত সংকুচিত সুরক্ষার টুকরো নিয়ে নিজেদের মধ্যে লড়বে।.আগামী এক দশকে প্রথম ও দ্বিতীয় পথের মিশ্রণই বাস্তব হবে বলে আমার ধারণা। দক্ষতাভিত্তিক, চুক্তিনির্ভর, অস্থায়ী মর্যাদার অভিবাসন বাড়বে; আশ্রয় ও স্বল্পদক্ষ শ্রেণির ক্ষেত্রে কড়াকড়ি স্থায়ী চেহারা নেবে। নার্সিং, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি আর কারিগরি পেশায় চাহিদা টিকবে; কিন্তু সেই চাহিদা মেটানোর প্রতিযোগিতা হবে বৈশ্বিক, আর দর-কষাকষির চাবি থাকবে গন্তব্য দেশের হাতে। বাংলাদেশের মতো শ্রমপ্রেরক দেশের কাছে ইউরোপ আর ‘সহজ গন্তব্য’ থাকবে না।এখান থেকে নীতিনির্ধারকদের জন্য শিক্ষা পরিষ্কার। ভাষাশিক্ষা, আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় শ্রমচুক্তি, দালালমুক্ত আইনি অভিবাসন, এগুলো এখন আর ঐচ্ছিক সংস্কার নয়; রেমিট্যান্স-নির্ভর অর্থনীতির টিকে থাকার শর্ত। ইউরোপের দরজা পুরোপুরি বন্ধ হবে না; কিন্তু যেটুকু খোলা থাকবে তা হবে আরও বাছাই করা, আরও শর্তযুক্ত, আরও দামি। যে রাষ্ট্র এই বাস্তবতার জন্য তরুণদের তৈরি করবে না, সে আসলে তাদের দালালের হাতেই তুলে দেবে।.শেষ পর্যন্ত ইউরোপের সংকট একটা সরল প্রশ্নে এসে ঠেকে: সমৃদ্ধির সীমানা কোথায় টানা হবে, আর সংহতির পরিধি কত দূর?জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৭৯৫ সালে প্রত্যেক মানুষের ‘সর্বজনীন আতিথেয়তা’র অধিকারের কথা লিখেছিলেন। দুই শতাব্দী পর সেই মহাদেশই আতিথেয়তাকে সীমান্তরক্ষীর খাতায় তুলে দিয়েছে। যে সমাজ নিজের নৈতিক দাবির চেয়ে নিজের হিসাবের খাতাকে বড় করে দেখে, সে হয়তো কিছুদিন নিরাপদ থাকে। কিন্তু সে আর নিজেকে আলোকময়তার উত্তরাধিকারী বলে দাবি করতে পারে না। দেয়াল দিয়ে হিসাব মেলানো যায়; বিবেক মেলানো যায় না।কায়সুল খান, গবেষক, পলিসি অ্যানালিস্ট ও কলামিস্ট, লিসবন। ই-মেইল: kaisulkhan@pm.me*মতামত লেখকের নিজস্ব

Source: https://www.prothomalo.com/opinion/column/gw4gl9vy89

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর

১

পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল

২

ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের…

৩

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

৪

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস

৫

সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে

৬

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

৭

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

৮

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

৯

অভিবাসন ঠেকাতে গিয়ে কি ইউরোপ নিজেই বিপদে পড়ছে

১০

নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল

১১

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

১২

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১৩

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

১৪

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

১৫

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

১৬

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

১৭

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

১৮

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

১৯

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

২০