রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ও আগামীকালও তাপমাত্রা কমতে থাকবে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।.আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ বুধবার প্রথম আলোকে বলেন, আজ যেমন তাপমাত্রা কমেছে, আগামীকাল বৃহস্পতিবারও কমতে পারে। এরপর দুই দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। অর্থাৎ আপাতত তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ ও আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের গতকাল মঙ্গলবার দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী পাঁচ দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শুধু সিলেটে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।.আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। রংপুর বিভাগের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলেও তুলনামূলক কম তাপমাত্রা দেখা যাচ্ছে।
Source: https://www.prothomalo.com/bangladesh/environment/7bqhkpo0uh
মন্তব্য করুন