৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা পর্বের শুভ উদ্বোধন, মেয়েদের শুভকামনা জানালেন আফঈদা

খুলনা জেলা স্টেডিয়ামে আজ সকালে উৎসবের আমেজে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব। মাঠে নামা দলগুলোর তরুণী ফুটবলার, জাতীয় নারী দলের চেনা মুখ, স্থানীয় সংগঠক আর পৃষ্ঠপোষকদের অংশগ্রহণে গোটা স্টেডিয়াম যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকার নিজের আবেগ প্রকাশ করে বলেন, ‘এই মাঠ থেকে আমার উঠে আসা, তো এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর সামনে যারা আছে, (বিভিন্ন দলের খেলোয়াড়) তারা আজকে খেলবে, তারা যেন আরও ভালো খেলতে পারে, আমি এটাই চাই।’তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করে আফঈদা আরও বলেন, ‘আমাদের এখান থেকে যেন তারা আরও ভালো করতে পারে এই দোয়া করি। সবাই ভালোভাবে খেলবে, ভালো করতে হবে, ভবিষ্যতে দেশের জন্য খেলতে হবে।’.টুর্নামেন্ট কমিটির সদস্য প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম। ফুটবলে খুলনার অতীত ও বর্তমান আধিপত্যের কথা স্মরণ করেন। .খুলনা থেকে আফঈদার মতো খেলোয়াড়ের জাতীয় দলে উঠে আসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা ভালো খেলবে এবং বাংলাদেশ দলে খুলনার আফঈদার মতো আরও মেয়েরা সুযোগ পাবে এই আশা করি।’খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর কণ্ঠে ছিল এমন আয়োজনের প্রশংসা, ‘ফুটবল মানুষের প্রাণের খেলা। খুলনায় এই প্রথম কোনো নারী ফুটবলের এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, যা আগে হয়নি।’.রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি.টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলামের বলেন, ‘আশা করি আগামী দিনেও খুলনায় এমন আয়োজন অব্যাহত থাকবে।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় খুলনার মেয়ে শারমিন রুপা, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহ আসিফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সদস্য মিজানুর রহমান, ওয়াহিদুর রহমান, একরামুল কবির, রেজানুল ইসলাম, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল প্রমুখ।.বক্তব্য পর্ব শেষে স্থানীয় সংগঠক ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের খুলনা পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উল্লেখ্য, খুলনা অঞ্চল থেকে দুটি দল ঢাকার চূড়ান্ত পর্বে (কোয়ার্টার ফাইনাল) খেলার সুযোগ পাবে। আজ প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা তিনটায় অনুষ্ঠিত হবে আঞ্চলিক ফাইনাল, যেখানে প্রথম ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে কুষ্টিয়া ফুটবল একাডেমির।.রাজশাহী পর্বের রঙিন সূচনা, কিশোরীদের উৎসাহ দিলেন শিউলি আজিম

Source: https://www.prothomalo.com/sports/football/01qjun3ass

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

২

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৩

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৪

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৫

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৬

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৭

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৮

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৯

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১০

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১১

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১২

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৩

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৪

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৫

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৬

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

১৭

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

১৮

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

১৯

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

২০