বার্তা বিভাগ
২৬ এপ্রিল ২০১৮, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অল্প বৃষ্টিতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সিডস্টোর-সখীপুর সড়ক

ময়মনসিংহ জেলার ভালুকা শিল্পসমৃদ্ধ-কৃষি নির্ভর উপজেলা। উপজেলার মোট জনসংখ্যার মধ্যে ৬৭% মানুষ কৃষি নির্ভর ও গ্রামে বাস করে। শিল্পায়নের ছোঁয়া লাগলেও সে পরিমান সুবিধা পায়নি ভালুকার জনগন। তবে কিছু-কিছু সড়কের ইটের সলিং হলেও তা তুলনায় খুবই কম।
সরেজমিনে দেখা যায়-উপজেলার সিডষ্টোর-বাটাজোর সড়কের বাটাজোর বাজারের গুরুত্বর্র্পুণ অংশে বিশাল গর্ত থেকে এখন ডোবায় পরিনত হয়েছে। একটু বৃষ্টিতেই পরিনত হয় অথৈ জলাধার। বাজারের ভেতরেও রয়েছে ছোট-বড় অনেক গর্ত। জনবহুল সিডষ্টোর বাজারের শহীদ সমশের সড়কের জলিল মেম্বার বাড়ীর সামনে, মধু মার্কেটের সামনে ও চাউলের মিলের পার্শ্বে বিশাল গর্তগুলো সময়ের সাথে ডোবায় পরিনত হচ্ছে ।
এই সড়কে বাস, অটো রিক্সা, মালবাহী ট্রাক, লরি, পিকাপ ভ্যানসহ প্রতিদিন মিল শ্রমিকবাহী শতশত যানবাহন সখীপুর ও বাটাজোর বাজার থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। চলতি এইচ এস সি পরীক্ষার্থীবাহী যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে,যার কারনে সময় মত তার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারছে না বলে জানিয়েছে একাধীক অভিভাবক। বাটাজোড় কেন্দ্রের পরীক্ষাথীরা জানায়, রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় তার ২দিন পরীক্ষা কেন্দ্র পৌছঁতে দেরী হয়েছে।
সড়কে অসংখ্য বিশাল আকারের খানা-খন্দের কারনে সৃষ্টি হয় যানজট ও বিঘœ ঘটে গাড়ী চলাচলের। এই রোডের অটো চালক মো: দেলোয়ার জানান- প্রায়ই রাস্তা নষ্ট থাকায় দুর্ঘটনা ঘটছে।এ ছাড়াও বাটাজোর ,কচিনা বাজার রাস্তাাটির মাঝে-মধ্যে কার্পেটিং উঠে গেছে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।যার দরুন প্রতিদিনই গাড়ী বিকল হয়ে জনদুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।
বাটাজোর-সখীপুর সড়কের বিশাল গর্তে একটু বৃষ্টিতেই পানি জমে জলাধারের সৃষ্টি হয়। হবিরবাড়ী-কাচিনা ইউনিয়নের, জামিরদিয়া আইডিয়াল মোড়, জামিরদিয়া রোডে রাশিদ মেম্বারবাড়ীর সামনে একটু বৃষ্টিতেই বিশাল জলাধার যেনো কোন নদী বা খাল!
সিডস্টোর-গাংগাটিয়া-তালাব, পাড়াগাঁও-চাটানপাড়া-গৌরিপুর এলাকা আধা পাঁকা ও কাঁচা রাস্তাগুলো একটু বৃষ্টিতেই চলাচলে অযোগ্য হয়ে পড়ে। মাস্টারবাড়ী-কাঁশর রোডে বিশাল গর্ত যেনো মরন ফাঁদ ! খুব বেশী কাঁদা হওয়ায় এ রাস্তাগুলো বিড়ম্ভনায় ফেলে দেয়-শিক্ষার্থী, অভিভাবক, কারখানার শ্রমিক, তরিতরকারী বাহী যান ও সর্ব সাধারণের চলাচলে।
নির্বাহী প্রকৌশলী, এলজিইডি ময়মনসিংহ ,সেলিম সরকার জানান, সিডস্টোর-সখীপুর সড়কটির টেন্ডার হয়েছে, ঠিকাদার পাচ্ছিনা। জুলাই মাস থেকে কাজ শুরু হবে। আর সি আই পি-২ প্রজেক্ট এর অর্থায়নে কাজটি হবে। সাময়িকভাবে রাস্তা সংস্কারের জন্য শীঘ্রই কাজ করা হবে।
ভালুকা উপজেলা প্রকৌশলীর সরকারি মোবাইল নাম্বারটিতে বারবার কল করে তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অবহেলিত এ রাস্তাগুলো দ্রুত সংস্কার ও পাকাকরনের দাবী দ্বীর্ঘ দিনের। বর্ষা মৌসুমে উপজেলার কাঁচা ও আধা-পাকা রাস্তাগুলো অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিড়ম্ভনার শিকার হয় হাজারো সাধারণ মানুষ। উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ন রাস্তার সিডস্টোর-সখিপুর সড়কটির বেহাল দশা। এলাকাবাসীর দাবী যেনো- রাস্তাগুলো দ্রুত মেরামত ও পাঁকাকরন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন নয়া কৌশলে মাদক ব্যবসা: খামারের আড়ালে ছদ্মবেশী সিন্ডিকেট

তনু হত্যা, ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও দুই প্রার্থী

২০০ টাকা খরচ করে ৫০০ টাকার ডিজেল পান কৃষক

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

দিশাহারা ইতালিকে পথে ফেরাতে গার্দিওলাকে চান বোনুচ্চি

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

তনু হত্যায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার, তিন দিনের রিমান্ডে

রাজধানীর ভাটারা থানা এলাকায় আবারো ক্যাসিনো জুয়া ?

গেন্ডারিয়ায় মাদকের ‘অভয়ারণ্য’: পুলিশের বিরুদ্ধেই চাঁদাবাজি ও ইয়াবা বাণিজ্যের অভিযোগ!

১০

মিরপুরে গোপন অন্ধকার জগৎ: প্রলোভনের ফাঁদে কিশোরীরা, অভিযোগে ‘হোটেল গার্ডেন ভিউ !

১১

জ্বালানি সংকটের মাঝেই রাতভর মেলা—নির্দেশনা অমান্য করে আলো-ঝলমলে রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ !

১২

মিরপুরে “নাভানা টাওয়ারের ছায়ায়” আওয়ামী নেতা জাহিদের মাদক সাম্রাজ্য ?

১৩

কৌশলের নামে ‘গুপ্ত বেশ’ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১৪

জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর

১৫

ইসির নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির, দায়সারা নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি

১৬

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: পররাষ্ট্র উপদেষ্টা

১৮

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে: এ এম এম বাহাউদ্দীন   

১৯

সোমবার সায়েন্সল্যাবে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, গণজমায়েতের ঘোষণা

২০