বার্তা বিভাগ
২৬ এপ্রিল ২০১৮, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজলের কোমরের দাগ ছড়িয়ে পড়ছে সর্বত্র

কাজল আগারওয়াল ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা। বেশ কিছু হিট তামিল ও তেলেগু ছবিতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি অভিনয় করেছেন ‘স্পেশাল ছাব্বিশ’ কিংবা ‘সিংহম’-এর মতো বলিউড সিনেমাতেও। তবে বলিউডে তেমন নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু এবার একটা বিতর্কিত প্রসঙ্গকে কেন্দ্র করে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেরই।

বিতর্কে অবশ্য আগেও জড়িয়েছেন কাজল। কয়েক মাস আগে এক অভিনেতা মদ্যপ অবস্থায় শ্যুটিং স্পটেই খামচে ধরেছিলেন নায়িকার কোমর। সেই নিয়ে বেশ খানিকটা হইচই হয়েছিল কয়েকদিন। তারপর আসতে আসতে থিতিয়ে যায় সেই প্রসঙ্গ। কিন্তু এবার অন্য কারণে তিনি আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন। সৌজন্যে একটি লাভ বাইট।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল। যে পোশাকটি তিনি পরে গিয়েছিলেন, তাতে তার কোমর অনেকটাই উন্মুক্ত ছিল। তখনই দেখা যায়, নায়িকার ডান কোমরের পিছনের অংশে রয়েছে কামড়ের দাগ। সেইসঙ্গে লাল হয়ে রয়েছে জায়গাটা। উপস্থিত ফোটোগ্রাফাররা আর দেরি করেননি। টপাটপ তুলে ফেলেন নায়িকার শরীরে কামড়ের দাগের ছবি। সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছবিটি ছড়িয়ে পড়ে।

কাজলের হয়তো উচিৎ ছিল কোমর-ঢাকা পোশাক পরে আসা। কিন্তু ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুলবশত, কোমরে কামড়ের দাগ যখন দেখিয়েই ফেলেছেন নায়িকা, তখন সেই নিয়ে গুঞ্জন তো শুরু হবেই। অনেকেই বলছেন, এ যেমন-তেমন কামড় নয়, এ হল লাভ বাইট অর্থাৎ প্রেমের কামড়ের চিহ্ন। স্বভাবতই প্রশ্ন উঠছে, কোন সেই ভাগ্যবান পুরুষ যিনি সুন্দরীর কোমড়ে কামড় দেওয়ার সুযোগ পেয়েছেন?

সেই প্রশ্নের উত্তরে খোলসা করে কেউ কিছু না বললেও জানা যাচ্ছে, এক নামজাদা প্রযোজকের ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন কাজল। কিছুদিনের মধ্যেই দু’জন আনুষ্ঠানিকভাবে নাকি জানাবেনও নিজেদের সম্পর্কের কথা। তার আগেই কাজলের শরীরে লেগে থাকা আদরের দাগ জানিয়ে দিল সেই সম্পর্ক বিষয়ে। শুধু কি তাই, সেই সঙ্গে দু’জনের সম্পর্ক ঠিক কতদূর এগিয়েছে সেটাও কি জানা গেল না এই প্রেম-চিহ্ন থেকে— দুষ্টুমিমাখা এই প্রশ্নটি তুলছেন অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী ব্যবসায়ীকে লাঞ্ছিতের অভিযোগ, ভিডিও ছড়াল ফেসবুকে

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

১০

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১১

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১২

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৪

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৫

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৮

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৯

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

২০