বার্তা বিভাগ
১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসির নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির, দায়সারা নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি

 

নিজস্ব প্রতিবেদক, সংবাদ বিডি 

নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত। তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়। আসন্ন নির্বাচনও বিগত তিনটা নির্বাচনের দিকে যাচ্ছে। বিষয়টি আমাদের মনে শঙ্কার জন্ম দিয়েছে।

 

শনিবার রাতে বাংলা মোটরে পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। কাল ইসি কোনও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামব, আইনি লড়াই করব। ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না।

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে (ইসি) গুন্ডামি করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনও বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেব না।

 

এসময় বিএনপির দিকেও আঙ্গুল তুলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।

 

তিনি বলেন, কমিশন যদি স্বাধীন প্রতিষ্ঠান হয়েও স্বাধীনতা ধরে রাখতে না পারে, তাহলে রাজনৈতিক দাবি আমরা করতেই পারি। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। আইন ভঙ্গ করে কিংবা ফাঁকফোকর করেও কোনো দ্বৈত নাগরিক কিংবা ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না।

 

তিনি আরও বলেন, কালকে আপিল শুনানির শেষ দিন, এটি নির্বাচন কমিশনের জন্য রেড লাইন। যদি তারা ভুল করে, পক্ষপাত করে, তাহলে তাদের বিরুদ্ধে একশনে যাবে এনসিপি।

 

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেছে। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে, এটি খুবই বিপজ্জনক প্রবৃত্তি। কমিশন আইন অনুসরণ করবেন, ব্যাখ্যা দেয়ার

এখতিয়ার তাদের নেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন নয়া কৌশলে মাদক ব্যবসা: খামারের আড়ালে ছদ্মবেশী সিন্ডিকেট

তনু হত্যা, ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও দুই প্রার্থী

২০০ টাকা খরচ করে ৫০০ টাকার ডিজেল পান কৃষক

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

দিশাহারা ইতালিকে পথে ফেরাতে গার্দিওলাকে চান বোনুচ্চি

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

তনু হত্যায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার, তিন দিনের রিমান্ডে

রাজধানীর ভাটারা থানা এলাকায় আবারো ক্যাসিনো জুয়া ?

গেন্ডারিয়ায় মাদকের ‘অভয়ারণ্য’: পুলিশের বিরুদ্ধেই চাঁদাবাজি ও ইয়াবা বাণিজ্যের অভিযোগ!

১০

মিরপুরে গোপন অন্ধকার জগৎ: প্রলোভনের ফাঁদে কিশোরীরা, অভিযোগে ‘হোটেল গার্ডেন ভিউ !

১১

জ্বালানি সংকটের মাঝেই রাতভর মেলা—নির্দেশনা অমান্য করে আলো-ঝলমলে রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ !

১২

মিরপুরে “নাভানা টাওয়ারের ছায়ায়” আওয়ামী নেতা জাহিদের মাদক সাম্রাজ্য ?

১৩

কৌশলের নামে ‘গুপ্ত বেশ’ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১৪

জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর

১৫

ইসির নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির, দায়সারা নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি

১৬

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: পররাষ্ট্র উপদেষ্টা

১৮

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে: এ এম এম বাহাউদ্দীন   

১৯

সোমবার সায়েন্সল্যাবে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, গণজমায়েতের ঘোষণা

২০