বার্তা বিভাগ
১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর

 

নিজস্ব প্রতিবেদক, সংবাদ বিডি 

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে।

 

শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আদিলুর রহমান খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া জরুরি।

 

বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেটি হবে বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত; যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।

 

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

 

 

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোটের প্রচারণায় ব্যবহৃত ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে, তারা ‘না’-এর পক্ষে প্রচার করবে আর যারা জনগণের অধিকার, গুম ও ক্রসফায়ারের বিরুদ্ধে, তারাই ‘

হ্যাঁ’ ভোট দেবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন নয়া কৌশলে মাদক ব্যবসা: খামারের আড়ালে ছদ্মবেশী সিন্ডিকেট

তনু হত্যা, ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও দুই প্রার্থী

২০০ টাকা খরচ করে ৫০০ টাকার ডিজেল পান কৃষক

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

দিশাহারা ইতালিকে পথে ফেরাতে গার্দিওলাকে চান বোনুচ্চি

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

তনু হত্যায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার, তিন দিনের রিমান্ডে

রাজধানীর ভাটারা থানা এলাকায় আবারো ক্যাসিনো জুয়া ?

গেন্ডারিয়ায় মাদকের ‘অভয়ারণ্য’: পুলিশের বিরুদ্ধেই চাঁদাবাজি ও ইয়াবা বাণিজ্যের অভিযোগ!

১০

মিরপুরে গোপন অন্ধকার জগৎ: প্রলোভনের ফাঁদে কিশোরীরা, অভিযোগে ‘হোটেল গার্ডেন ভিউ !

১১

জ্বালানি সংকটের মাঝেই রাতভর মেলা—নির্দেশনা অমান্য করে আলো-ঝলমলে রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ !

১২

মিরপুরে “নাভানা টাওয়ারের ছায়ায়” আওয়ামী নেতা জাহিদের মাদক সাম্রাজ্য ?

১৩

কৌশলের নামে ‘গুপ্ত বেশ’ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১৪

জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর

১৫

ইসির নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির, দায়সারা নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি

১৬

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: পররাষ্ট্র উপদেষ্টা

১৮

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে: এ এম এম বাহাউদ্দীন   

১৯

সোমবার সায়েন্সল্যাবে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, গণজমায়েতের ঘোষণা

২০