২০ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিটিএসের কনসার্টে শ্রোতার ঢল, ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টও

প্যারিসে রেকর্ড গড়েছে কে-পপ ব্যান্ড বিটিএস। ফ্রান্সের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে শুক্রবার ও শনিবার গান পরিবেশন করেছে ব্যান্ডটি। দুই দিনের শোতে ৯২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।কনসার্টে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ। তাঁদের বিটিএসের লাইটস্টিক হাতে দেখা যায়। পরে মাখোঁ ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও প্রকাশ করে লেখেন, ‘প্যারিসে স্বাগতম।’.বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট। মার্চে অ্যালবামটি প্রকাশের পর শুরু হয় এই সফর।২০১৯ সালের পর প্রথমবার প্যারিসে কনসার্ট করল বিটিএস। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের আশপাশে জড়ো হন হাজারো ভক্ত। বিটিএসের রঙের পোশাক, ব্যাগ ও নানা অনুষঙ্গ নিয়ে তাঁরা অপেক্ষা করেন। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট ও কি-রিং অন্যদের উপহার দেন।কনসার্ট শুরু হয় ‘হুলিগান’ গান দিয়ে। এরপর একে একে পরিবেশন করা হয় ‘নট টুডে’, ‘আইডল’, ‘বাটার’, ‘ডায়নামাইট’সহ জনপ্রিয় গান।বিটিএসের গান উপভোগ করতে এসেছিলেন বিভিন্ন বয়সের মানুষ। তরুণীদের পাশাপাশি ছিলেন ৫০ বছরের বেশি বয়সী ভক্ত।.বাংলাদেশেও কেন এত জনপ্রিয় বিটিএস.কনসার্ট শেষে বিটিএসের সদস্যরা ফরাসি ও কোরিয়ান ভাষায় ভক্তদের ধন্যবাদ জানান। জিমিন বলেন, ‘এটাই আমাদের ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের কনসার্ট।’আরএম ফরাসি ভাষায় প্যারিসের দর্শকদের প্রশংসা করেন। জে-হোপ বলেন, প্যারিস হলো সেরা আর্মিদের (বিটিএস ভক্তদের) শহর।এর আগে ২০১৯ সালে একই স্টেডিয়ামে কনসার্ট করেছিল বিটিএস। সে কথা মনে করিয়ে সুগা বলেন, এবারের আয়োজন আগের চেয়ে অনেক বড়।বিটিএসের এই আয়োজন নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লে মঁদও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ বিরতির পরও দলটি আরও শক্তিশালী হয়ে ফিরেছে।প্যারিসের পর যুক্তরাষ্ট্রে যাবে বিটিএস। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতেও অংশ নেওয়ার কথা রয়েছে দলটির।কোরিয়া জুংআং ডেইলি

Source: https://www.prothomalo.com/entertainment/song/1axebjdj2o

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১০

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১১

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১২

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৪

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৫

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৬

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৭

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৮

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

২০