২৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা

মাঠজুড়ে একসময় জমে থাকত পানি। বর্ষা পেরিয়ে গেলেও কয়েক মাস খেলার উপযোগী থাকত না মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাঠটি। শহরের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ এই মাঠে খেলাধুলার সুযোগ কমে আসছিল। সেখানে আবারও ফিরেছে খেলার পরিবেশ। মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে মাগুরা স্পোর্টস একাডেমি। সহযোগিতা করছে মাগুরা বন্ধুসভা ও কলেজ কর্তৃপক্ষ। মাঠটি সংস্কারের পর সেখানে শুরু হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট।২৭ নভেম্বর সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টেপ টেনিস বলে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পৃথিবী ড্রাগস ও ইছাখাদা ক্রিকেট একাদশ। বিজয় দিবস উপলক্ষে মাগুরা স্পোর্টস একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।.উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলফাজ উদ্দিন। তিনি বলেন, ‘পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত কয়েক বছর বর্ষা মৌসুমে কলেজের মাঠ কয়েক মাস জলাবদ্ধ থাকত। এতে কলেজের শিক্ষার্থী ও শহরের বাসিন্দারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হতেন। গত বছর থেকে মাঠটি নিয়মিত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের সহযোগিতায় এবার মৌসুমের শুরুতেই মাঠটি খেলার উপযোগী করেছে মাগুরা স্পোর্টস একাডেমি ও বন্ধুসভার সদস্যরা।’মো. আলফাজ উদ্দিন আরও বলেন, মাঠটি সারা বছর খেলার উপযোগী রাখতে মাটি ফেলে উঁচু করা প্রয়োজন। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।.অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. রুবাইয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে চায়। বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। তিনি খেলোয়াড়, কলেজ কর্তৃপক্ষ ও আয়োজকদের ধন্যবাদ জানান।অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান। তিনি বলেন, ‘খেলাধুলার চর্চা বাড়াতে হলে সবার আগে প্রয়োজন উপযুক্ত মাঠ। সেই ভাবনা থেকেই মাঠ সংস্কার এবং সংস্কারের পর সেখানে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে প্রথম আলো বন্ধুসভা।’মাগুরা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ফারুকুজ্জামান বলেন, সরকারি কলেজ ও মাগুরা আব্দুল গনি একাডেমি স্কুলের মাঠ দুটি পাশাপাশি অবস্থিত। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ দুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। শহরের কেন্দ্রে থাকা এই মাঠগুলোর এমন অবস্থা তাঁদের ব্যথিত করে। এ কারণে প্রথমে কলেজ মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হয়েছে। সেখানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আব্দুল গনি একাডেমিসহ শহরের অন্য মাঠগুলোও খেলার উপযোগী করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

Source: https://www.bondhushava.com/sports/5pioaxdwe1

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

১

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

২

মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন, পথে গাড়ির চাপায় প্রাণ গেল তাঁর

৩

গানে কেন মাত্র ৭টি স্বর থাকে কেন, E শার্প নেই কেন

৪

মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত

৫

৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন

৬

‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে

৭

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, নিহত ১

৮

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি

৯

একঝলক (২৯ নভেম্বর ২০২৬)

১০

নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও

১১

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

১২

জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপি

১৪

জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম

১৫

সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে

১৬

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

১৭

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

১৮

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

১৯

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

২০