২০ জুলাই ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারকে মারলেন পারদেস, কী হয়েছিল সেখানে

আলোচনায় আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ইতিবাচকভাবে নয় অবশ্য, নেতিবাচকভাবে! ফাইনালে স্পেনের কাছে হারার পর মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে মেরেছেন এই আর্জেন্টাইন। এ নিয়ে ফুটবল মহলে চলছে সমালোচনার ঝড়। কী হয়েছিল সেখানে?যা হয়েছিলততক্ষণে শেষ বাঁশি বেজে গেছে। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। মাঠের ভেতরে যখন স্পেনের খেলোয়াড়েরা শিরোপা জয়ের উল্লাস করছিলেন, ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান লিয়ান্দ্রো পারেদেস এবং একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন। এতে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সতীর্থকে বাঁচাতে স্পেনের খেলোয়াড়েরা এগিয়ে আসেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি। কিন্তু উত্তেজনা আরও বাড়ে যখন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পারেদেস গাভির মুখে আঘাত করেন। গাভি সেখানে পড়ে যান, কোনোমতে নিজেকে রক্ষা করেন।.এরপর ঘটনাস্থলে দৌড়ে যান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি পারেদেসকে টেনে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একজন সহকারী রেফারি ঘটনাস্থলে দাঁড়িয়ে শুধু পরিস্থিতি দেখে যান। কিছুক্ষণ পর প্রধান রেফারি এই ঘটনার জন্য পারেদেসকে লাল কার্ড দেখান।.ঠিক কী কারণে পারেদেস ওভাবে তেড়ে গিয়েছিলেন, তা আর্জেন্টিনার কারও কাছ থেকে শোনা যায়নি। কারণ, ম্যাচের পর আর্জেন্টিনা কোচ স্কালোনি ছাড়া দলের অন্য কেউ স্টেডিয়াম এলাকায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।.বিশ্বকাপে নিখুঁত এক ঝড়ে আনন্দের রং লাল.আর্জেন্টাইন খেলোয়াড়দের ম্যাচের পরের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফুটবল বিশ্লেষকেরা। আইটিভিতে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল বলেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক। আমি আর্জেন্টাইনদের লড়াই করার মানসিকতা পছন্দ করি, কিন্তু গত কয়েকটি ম্যাচে তাদের আচরণ খুবই হতাশাজনক ছিল।’.বিবিসিতে আরেক সাবেক তারকা অ্যালান শিয়ারার বলেন, ‘পারেদেস একজনের মুখে দুই-তিনবার আঘাত করেছে। ফুটবলে এর কোনো স্থান নেই। আমরা জানি ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং হারলে কতটা কষ্ট হয়, কিন্তু হার মেনে নেওয়ারও একটা উপায় থাকে। আর্জেন্টিনার কাছ থেকে আমরা এমন আচরণ আগেও দেখেছি। ম্যাচ শেষের প্রতিক্রিয়াটি ছিল খুবই বাজে।’সাবেক গোলরক্ষক জো হার্ট ‘দ্য মিরর’কে বলেন, ‘বিরক্তিকর আচরণ। মাঠে একজন মানুষের মধ্যেই ভদ্রতা ছিল, তিনি লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছেন। আজকের ম্যাচে আর্জেন্টিনার কোনো অভিযোগ করার সুযোগ নেই, জঘন্য আচরণ।’.ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার

Source: https://www.prothomalo.com/sports/football/qxuxzat9c1

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০