২১ জুলাই ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে নতুন তিন সদস্য

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যোগ দিয়েছেন তিনজন নতুন সদস্য। তাঁরা হলেন ড. ক্লেয়ার গর্ডন, মাসুদ খান ও অধ্যাপক ইমরান রহমান। উচ্চশিক্ষা, একাডেমিক নেতৃত্ব, আর্থিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ড. ক্লেয়ার গর্ডন লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের (এলএসই) এডেন সেন্টার ফর এডুকেশন এনহ্যান্সমেন্টের ডিরেক্টর। মাসুদ খান বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক ইমরান রহমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সাবেক উপচার্য।.ব্র্যাক ইউনিভার্সিটির নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নতুন তিন সদস্যের নিয়োগ অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এখন আগামী দিনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনায় জাতীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ব্র্যাক ইউনিভার্সিটি। বোর্ড অব ট্রাস্টিজে নতুন তিন সদস্যের যোগদান সেই উদ্যোগেরই অংশ।ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ তিনজন ব্যক্তিকে বোর্ড অব ট্রাস্টিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় পরিচালনা, আর্থিক সুশাসন এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার কাজে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।’.ড. ক্লেয়ার গর্ডন দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, কারিকুলাম সমৃদ্ধকরণ, শিক্ষক ও একাডেমিক কর্মীদের পেশাগত উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক চর্চা নিয়ে কাজ করছেন। এলএসইতে তিনি টিচিং ও লার্নিংয়ে উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষায় জেনারেটিভ এআই নিয়ে বিভিন্ন উদ্যোগে কাজ করছেন। আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।মাসুদ খানের বহুজাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, পুঁজিবাজার, অডিট তত্ত্বাবধান এবং বোর্ড পরিচালনায় কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে।বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবসায় শিক্ষা, একাডেমিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক ইমরান রহমানের। ইউল্যাবের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন বিভিন্ন একাডেমিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

Source: https://www.prothomalo.com/education/gtwi34zkgv

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০