৩১ অক্টোবর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

ইসরায়েলের নতুন পার্লামেন্টের শুরুর দিনই স্পিকার আমির ওহানাকে সরাতে চায় প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক শিবির। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮টি। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন। .নেতানিয়াহুকে হটিয়ে সরকার
গঠনে আলোচনায় বিরোধীরা.ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসন পেতে হয় কোনো দল বা জোটকে। সে দিক দিয়ে কোনো দল বা জোটই এই সংখ্যক আসন পায়নি। তবে আইজেনকটের বিরোধী জোট যদি জয়েন্ট লিস্ট বা রাআমকে সঙ্গে নেয় তাহলে, তারা সরকার গঠন করতে পারবে।জোট সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে শুক্রবার চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে বিরোধী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান বলেন, নেসেটের সদস্যদের শপথ গ্রহণের পর ‘আমরা প্রথমেই যা করব’, তা হলো নতুন স্পিকার নিয়োগ। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধানদের নিয়োগ দেওয়া হবে।.হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি.ইসরায়েলের নতুন পার্লামেন্ট শুরু হবে আগামী ১০ নভেম্বর। সরকার গঠন নিয়ে আলোচনা চললেও নির্ধারিত সেই দিনই নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে। আর শপথ নেওয়ার পর বিরোধী দল—ইয়াশার, বি’ইয়াচাদ, ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু, জয়েন্ট লিস্ট ও রাআম একজোট হলে সহজেই স্পিকারকে সরিয়ে দিতে পারবে।স্পিকার আমির ওহানা লিকুদ পার্টির একজন নেতা, নেতানিয়াহুরও ঘনিষ্ঠ। রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি বলেন, ওহানাকে সরিয়ে দেওয়ার বিষয়ে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। যদিও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে।.সরকার গড়তে হলে গাদি বা নেতানিয়াহুকে যেতে হবে আরব দলগুলোর কাছে

Source: https://www.prothomalo.com/world/asia/nl3agybg94

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০