৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যাওয়ার দুই দিন পর গতকাল মঙ্গলবার রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ১০১ বছর বয়সী মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহযোগী সুফি ইউসুফ। তিনি বলেছেন, ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে রোগনির্ণয় না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।.দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে। এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। এবার স্ত্রীকে হারানোর দুই দিনের মাথায় তাঁকে হাসপাতালে নেওয়া হলো।.মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ছিলেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী। তাঁদের দাম্পত্য জীবন ছিল ৭০ বছরের। ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান তিনি।স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে দৃশ্যত আবেগাপ্লুত দেখা গেছে। তাঁর শেষকৃত্যের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়েছে। সেখানে দেশটির সাবেক রাজার সঙ্গে কথা বলার সময় চোখের পানি মুছতে মুছতে মাহাথিরকে বলতে শোনা যায়, ‘আমি ভাবিনি, আজ তাঁর মৃত্যু হবে।’.মাহাথির মোহাম্মদ: চিকিৎসক থেকে আধুনিক মালয়েশিয়ার রূপকার

Source: https://www.prothomalo.com/world/asia/3k2eogzr1v

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

২

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

৩

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

৪

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

৫

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

৬

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

৭

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

৮

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৯

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১০

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১১

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১২

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১৩

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১৪

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১৫

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১৬

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১৭

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১৮

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০