২৪ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পরে পুলিশের সঙ্গে নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন বাদল ফরাজি। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন।.ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলা, ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন তিনি.নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকে বাংলাদেশের কারাগারে বন্দী আছেন।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে প্যারোল–সংক্রান্ত নীতিমালার ১–এর খ অনুযায়ী। সেখানে সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তির সুযোগের কথা বলা হয়েছে। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির পর তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা আছে।.কারাভোগ শেষ, তবু মুক্তি নেই বাদল ফরাজির.বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, প্যারোল নীতিমালা-২০১৬-এর বাইরে গিয়ে মানবিক কারণে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। এটি ভবিষ্যতে বন্দীদের জীবনমান উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। আইনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলাদা গবেষণাও করতে পারবেন।এর আগে গতকাল সোমবার বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে পুলিশি পাহারা চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দেয় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির পক্ষ থেকে তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাঁর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। এরপর প্রশাসনিক প্রক্রিয়ায় তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়।.বাদল ফরাজির মুক্তির সুস্পষ্ট নির্দেশনা চেয়ে সাত দিনের আলটিমেটাম.২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।তখন বাদল ফরাজি ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য ও স্কুলের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও মুক্তি পাননি।.২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।.২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজি। সেখানে বন্দী থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।দেশে ফেরার পর প্রথমে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। দেশে ফেরার পরও তাঁর কারাবাস অব্যাহত থাকে। পরিবার ও মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে তাঁর স্থায়ী মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছেন।.বাদল ফরাজি জেলে কেন, জানতে রিট

Source: https://www.prothomalo.com/bangladesh/district/l4xdl6lelk

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

২

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

৩

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

৪

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

৫

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

৬

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৭

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

৮

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

৯

বিয়ের আগে যেন শ্রী উঠেছে দুষ্টু কোকিলের, ৮ ছবিতে আকর্ষণ ছড়াচ্ছেন এই হবু কনে

১০

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১১

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন

১২

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

১৩

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

১৪

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

১৫

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

১৬

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

১৭

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত

১৮

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

১৯

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

২০