এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার ও সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পান সাত্তার।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ধাওয়া করে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা যান। সঙ্গে থাকা এএসআই সাত্তার দৌড়ে প্রাণে বেঁচেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/r5chx5vpe6
মন্তব্য করুন