২৩ জুলাই ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদীকে জরিমানা

বাংলাদেশ টি–টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও স্পিনার মেহেদী হাসানকে আচরণবিধি লঙ্ঘনের জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।লিটনের বিরুদ্ধে বিসিবিকে না জানিয়ে চীনে যাওয়ায় এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। আলাদাভাবে দুজনের বক্তব্য শোনার পর কমিটি আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বোর্ডে। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।.সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘দুই ক্রিকেটারই তাঁদের ভুল স্বীকার করেছেন। কিন্তু যেহেতু তাঁরা কোড অব কন্টাক্ট ভেঙেছেন, তাঁদের কিছু জরিমানা গুনতে হবে।’গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে চোট পান লিটন। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ও জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলতে গেলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন।পরে বিসিবিকে না জানিয়ে চীনে যান বাংলাদেশ দলের টি–টুয়েন্টি অধিনায়ক। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দেশ ছেড়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ ঘটনায় লিটনকে তলব করে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। .সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজে একাদশে জায়গা পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানান মেহেদী হাসান, তুলে ধরেন নিজের হতাশার কথা। জিম্বাবুয়ে থেকে ফিরে বুধবার সন্ধ্যায় ডিসিপ্লিনারি কমিটির সামনে উপস্থিত হন মেহেদী। তাঁরও জরিমানার সুপারিশ করেছে কমিটি।জরিমানার অঙ্ক কত হবে, তা অবশ্য বলেননি সিরাজউদ্দিন। তবে তিনি জানিয়েছেন, লিটনের চেয়ে মেহেদীকে বেশি আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। এখন বোর্ড তা অনুমোদন করলে কার্যকর হবে।সিরাজউদ্দিন বলেন, ‘শৃঙ্খলার বিষয়ে এই বোর্ডের অবস্থান খুব পরিষ্কার। যে–ই শৃঙ্খলা ভাঙবেন, তাঁকেই জবাবদিহি করতে হবে। সেটা খেলোয়াড় হোক, কোচ হোক, বোর্ড কর্মকর্তা এমনকি পরিচালক হলেও।’.জিম্বাবুয়েতে কেন ব্যর্থ হলো বাংলাদেশ, কী বললেন ব্যাটিং কোচ

Source: https://www.prothomalo.com/sports/cricket/kmj8klki6e

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০