২৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার

দোহায় ২৪ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেছেন ভারতের ‘এ’ দলের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’। ৭ উইকেটের জয় পায় দলটি।.সূর্যবংশীর এই ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তাঁর প্রতিভা নিয়ে আগেও প্রশংসা করেছিলেন শেহজাদ। এবার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ওপেনার বলেছেন, ‘আমি তোমাদের আগেই বলেছিলাম, বৈভব সূর্যবংশী আগুন, একেবারে আগুন। সে ঝুঁকবে না! অনেকে আমার সমালোচনা করে বলেছিল, সূর্যবংশীকে নিয়ে এত কথা বলছ কেন? সে তো কিছুই করছে না। এখন দেখো, সে কী করেছে।’শেহজাদ আরও বলেন, ‘আমি বলেছিলাম, এই ছেলেটা ২০০ রান করতে পারবে। আর এখন সে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১০০ ও ২০০ রানের রেকর্ড গড়েছে। সূর্যবংশীর নাম এখন সব জায়গায়। এই ম্যাচ অনেক দিন মনে রাখবে সে। এই ইনিংসের পর তার ক্রিকেট অন্য মাত্রায় চলে যেতে পারে।’.সূর্যবংশীর সেঞ্চুরি এসেছে মাত্র ২৮ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল জেক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেন। এরপর ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। ভেঙে দেন চ্যাড বোয়েসের ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড। ২০২৪ সালে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবারির হয়ে রেকর্ডটি গড়েছিলেন বোয়েস।এক ইনিংসে ২৮ ছক্কাও নতুন বিশ্ব রেকর্ড। এর আগে ২০১৮ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ডি’আর্চি শর্টের মারা ২৩ ছক্কা ছিল সর্বোচ্চ। ভারতের ক্রিকেটে রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের ১৬ ছক্কার রেকর্ডও ছাড়িয়ে গেছেন সূর্যবংশী।.১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে.শেহজাদ তাঁর ব্যাটিংয়ের কৌশল নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘এটা অবিশ্বাস্য। প্রজন্মের সেরা প্রতিভা। ওর ব্যাট সুইং দেখুন। খুব কম ব্যাটসম্যানের এমন ব্যাট সুইং আছে। ওর শরীরের নিচের অংশ বেশ শক্তিশালী। কবজিতে প্রচণ্ড শক্তি। এক জায়গায় দাঁড়িয়েই ছক্কা মারছে। মাঠের সব দিকে ছক্কা মেরেছে।’আন্তর্জাতিক ক্রিকেটেও অবশ্য সূর্যবংশীর শুরুটা নজরকাড়া। এ বছর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। ভারতের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টুয়েন্টি খেলে করেছেন ২৯৫ রান। স্ট্রাইক রেট ১৮৫.৫৩। আছে দুটি হাফ সেঞ্চুরি।.লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রানের রেকর্ড এখন তাঁর দখলে। এর মধ্যে ২০২৬ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেন।শেহজাদের আশঙ্কা, এই তরুণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছন্দ খুঁজে পেলে প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠবেন। তাঁর ভাষায়, ‘এই ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলবে। সবাইকে অবাক করে দেবে তাঁর বিধ্বংসী ব্যাটিং দিয়ে। এমন ব্যাটসম্যানকে ব্যাট করতে দেখার আনন্দই আলাদা।’.ব্যাট হাতে সূর্যবংশীর এমন পিটুনি, বিশ্ব ক্রিকেট আগে দেখেনি

Source: https://www.prothomalo.com/sports/cricket/sudbal2fpj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

১

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

২

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

৩

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

৪

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

৫

রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

৬

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের

৭

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

৮

বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’

৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল

১০

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার

১১

আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম

১২

যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান

১৩

এআই, সিনেমা আর নতুন দিনের গল্প

১৪

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১৫

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

১৬

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত

১৭

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

১৮

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা

১৯

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

২০