২৮ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার রাস্তাঘাট ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তন করতে চলেছে বিজেপি সরকার। প্রথম দফায় শহরের মোট ১৬টি রাস্তার সাবেক নাম বদলের পক্ষে প্রস্তাব দিয়েছে ১০ সদস্যের নামকরণ কমিটি। পাশাপাশি ১৫টি মেট্রোস্টেশনের নামও পাল্টানোর প্রস্তাব দেওয়া হয়েছে।কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে শহরের ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি। গতকাল শুক্রবারের বৈঠকে লেনিন সরণি, চৌরঙ্গি রোড, হো চি মিন সরণি, কার্ল মার্ক্স সরণি এবং স্ট্র্যান্ড রোডের মতো পরিচিত সড়কগুলোর নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নাম বদলে এলাকার নামের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়েও কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।কমিটির প্রবীণ সদস্য ও বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায় জানিয়েছেন, সাধারণ নাগরিকদের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতেই এই ১৬টি রাস্তার নাম বদলের কথা ভাবা হচ্ছে। এই তালিকায় রয়েছে বিশ্ববাংলা সরণি, পার্ক সার্কাস কানেক্টর, রাসবিহারী কানেক্টর, এলিয়ট রোড, পণ্ডিতিয়া রোড এবং আহিরীটোলা স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ সড়ক।.শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরম্পরা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথাগত রায়। তবে নতুন নাম চূড়ান্ত করার আগে কলকাতা পুরসভার গবেষক দলের মতামত নেওয়া হবে বলেও জানান তথাগত রায়। আগামী ৯ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তার নতুন নামকরণ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে। যেমন স্ট্র্যান্ড রোডের নাম পাল্টে রাজা শশাঙ্ক সরণি, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বিশ্ববাংলা সরণির নাম বদলে সত্যেন বসু সরণি এবং সাবেক চৌরঙ্গি রোড বা জওহরলাল নেহরু রোডের নাম বদলে সর্দার বল্লভভাই প্যাটেল সরণি করার প্রস্তাব গুরুত্ব পেয়েছে।অন্যদিকে কয়েকটি রাস্তার ক্ষেত্রে একাধিক নামের প্রস্তাব আসায় সেগুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে কমিটির তরফে জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে লেনিন সরণি, যার নাম পরিবর্তন করে দেবপ্রসাদ ঘোষ সরণি অথবা সৈয়দ মুজতবা আলী সরণি করার প্রস্তাব এসেছে।এ ছাড়া হো চি মিন সরণির জন্য মার্টিন লুথার কিং সরণি অথবা অমর গোপাল বোস সরণি নামকরণের প্রস্তাব রয়েছে। একইভাবে কার্ল মার্ক্স সরণির নতুন নাম কবি মধুসূদন সরণি অথবা কবি রঙ্গলাল সরণি করার প্রস্তাব রয়েছে।.কলকাতার এসব সড়কের নামকরণের পেছনে দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। ১৯৭০ সালে রুশ নেতা ভ্লাদিমির লেনিনের জন্মশতবর্ষ উপলক্ষে ধর্মতলা স্ট্রিটের নাম বদলে লেনিন সরণি রাখা হয়েছিল। খিদিরপুরের সার্কুলার গার্ডেন রিচ রোড ১৯৭১ সালে কার্ল মার্ক্স সরণি হিসেবে সরকারিভাবে চিহ্নিত হয়।আবার ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসক জন হার্বার্ট হ্যারিংটনের নামাঙ্কিত হ্যারিংটন স্ট্রিট ভিয়েতনাম যুদ্ধের সময় সংহতি জানাতে তৎকালীন বাম সরকার হো চি মিন সরণি নামকরণ করেছিল।সড়কের পাশাপাশি মেট্রোস্টেশনের নাম বদলের প্রস্তাবও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান নামগুলো থেকে স্টেশনের সঠিক অবস্থান বোঝা যায় না বলে দাবি করেছে কমিটি। তাই মেট্রোরেলের ব্লু লাইনের নেতাজি ভবন স্টেশনের নাম ভবানীপুর, মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম টালিগঞ্জ, নেতাজি স্টেশনের নাম কুঁদঘাট, মাস্টারদা সূর্য সেন স্টেশনের নাম বাঁশদ্রোণী এবং গীতাঞ্জলি স্টেশনের নাম নাকতলা করার প্রস্তাব গৃহীত হয়েছে।.রাজ্য সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ বলেছেন, অরেঞ্জ লাইনের স্টেশনগুলোর ক্ষেত্রেও এলাকার নামের ভিত্তিতে একই ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব বিবেচনার জন্য মেট্রোরেলের মহাব্যবস্থাপকের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।পালাবদলের পর শহরের রাস্তাঘাটসহ বিশেষ দিক চিহ্নগুলোর নাম পরিবর্তনের এই ধারা নতুন নয়। কিন্তু সাধারণ শহরবাসীর ওপর তার কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।.এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশিষ্ট এক নাগরিক বলছেন, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কলকাতা শহরের পথঘাটের নাম পরিবর্তনে সাধারণের বিশেষ সুবিধা হয় না। সরকারের এই সিদ্ধান্তে অফিস-কাছারি ও বসতবাড়ির ঠিকানা বদলের জন্য যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তাতে বিপুল অর্থ খরচ হয়। আর এই খরচ শেষ পর্যন্ত নাগরিকের ওপরেই বর্তায়।পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুতর সমস্যা অমীমাংসিত অবস্থায় ফেলে রেখে লঘু বিষয় নিয়ে বিজেপি সরকারের সময় ও অর্থ ব্যয়ের উদ্যোগেরও কড়া সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা।

Source: https://www.prothomalo.com/world/india/qr04cxt385

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান

১

এআই, সিনেমা আর নতুন দিনের গল্প

২

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

৩

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

৪

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত

৫

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

৬

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা

৭

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

৮

সেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

৯

ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

১০

রহমতগঞ্জ পার্কের পাশে সিটি করপোরেশনের ভবনে রাতভর জুয়ার আসর !

১১

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

১২

ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদ

১৩

সন্তানকে কি ‘ত্যাজ্যপুত্র’ করা যায়, অবাধ্য হলে করণীয় কী

১৪

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি

১৫

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

১৬

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

১৭

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

১৮

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

১৯

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

২০