২৩ জুলাই ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তায় সফোসের নতুন টুল

সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান সফোস নিয়ে এসেছে সাইবার প্রতিরক্ষাব্যবস্থা ‘সফোস ফিউশন’। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন ধরনের সাইবার হামলা মোকাবিলা করবে এই ব্যবস্থা, যেখানে নিরাপত্তা টুলের পাশাপাশি পরিষেবা, তথ্য এবং বিশ্লেষকেরও কাজ করবে।এআইয়ের যুগে সাইবার সুরক্ষার ধরন পাল্টে গেছে। হ্যাকাররা সুসংগঠিতভাবে প্রতিষ্ঠানে হামলা করছে। আগে যেখানে আক্রমণকারীর ক্ষতি করতে কয়েক দিন সময় লাগত, এখন তা হচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়। কিন্তু বেশির ভাগ নিরাপত্তা দল এখনো আলাদা, আর বিচ্ছিন্ন টুল ব্যবহার করায় তা দ্রুত কাজ করে না। অন্যদিকে, সফোস ফিউশনে নতুন তথ্য যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থাটি আরও ভালোভাবে কাজ করে।.সফোসের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে।শেয়ারড কনটেক্সট লেক, যেখানে সব জায়গার নিরাপত্তা সংকেত বা তথ্য এক জায়গায় তাৎক্ষণিকভাবে চলে আসে।সিনক্রোনাইজড সিকিউরিটি, অর্থাৎ কোনো এক জায়গায় বিপদ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সব কটি প্রতিরক্ষা বা ডিফেন্স পয়েন্টে একযোগে কাজ করে।.এজেন্টিক অটোনমি, যেখানে নিরাপত্তা বিশ্লেষকদের আওতায় এআই নিজেই ব্যবস্থা নেয়।কম্পাউন্ডিং ইন্টেলিজেন্স, যেখানে নতুন হুমকি থেকে শেখা অভিজ্ঞতা আর তথ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলে।সফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লেভি বলেন, ‘এআই সাইবার হামলার গতি, পরিসর এবং জটিলতা বাড়িয়ে দিচ্ছে। তাই প্রতিষ্ঠানগুলোর এখন আধুনিক, নিরবচ্ছিন্ন, বুদ্ধিমত্তা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন সুরক্ষা দরকার। সফোস ফিউশন এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে তৈরি, যেখানে মানুষ এবং এআই একসঙ্গে কাজ করে আরও উন্নত সাইবার নিরাপত্তা দিতে পারে।’.সফোস ফিউশন সাইবার ডিফেন্স সিস্টেমে এন্ডপয়েন্ট প্রটেকশন, এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর), এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এক্সডিআর), নেক্সট-জেন এসআইইএম, আইডেনটিটি থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (আইটিডিআর), ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর), নেটওয়ার্ক সিকিউরিটি, ই–মেইল, ক্লাউড এবং পরামর্শমূলক সেবা একসঙ্গে পাওয়া যাবে। এ ছাড়া সফোসের নিজস্ব টুলের পাশাপাশি ৫০০টিরও বেশি অন্য কোম্পানির টুল থাকায় অনেক এন্ডপয়েন্ট, ফায়ারওয়াল ও আইডেনটিটি টুলগুলো সফোসের সিস্টেমে একসঙ্গে কাজ করে।

Source: https://www.prothomalo.com/technology/lk08lochjo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০