২৬ জুলাই ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া সড়কে বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। এ ঘটনায় বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবুজকে নিয়ে যাওয়া পথচারী সজিব খান বলেন, রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে শেওড়াপাড়া সড়কে একটি জটলা দেখতে পান। স্থানীয় লোকজনের কাছে তিনি জানতে পারেন, রাইড শেয়ারিংয়ের কাজ করা সবুজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হিমালয় পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন।সজিব খান বলেন, দুর্ঘটনার পর বাসটির একটি চাকা সবুজের হাতের ওপর দিয়ে চলে যায়। এ সময় তাঁর মাথায় থাকা হেলমেটও ভেঙে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর আরোহী সামান্য আহত হয়েছেন।.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।নিহত সবুজ রহমান নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে। তিনি মোহাম্মদপুরে থাকতেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/hx3xrfbvon

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, আসামি রঞ্জন চন্দ্রের জামিন

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১০

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

১১

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১২

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১৩

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১৪

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৫

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৬

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৭

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৮

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৯

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

২০