২২ নভেম্বর ২০২৬, ৩:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান। এ ছাড়া পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। গতকাল শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।.এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন। তাঁরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে হঠাৎ করে কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা করেন বিএনপির লোকজন। এ সময় বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।.তবে কারও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যার আগে আগে সাবেক সংসদ সদস্যের বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পেরেছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, এ বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। এটা তদন্ত করে দেখা হচ্ছে।.এদিকে নড়াইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। আগে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’.পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্য কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজন–সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা–ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু–অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, ঘটনা তেমন নয়।.কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে আগুন লাগে। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিক তাঁরা সেখানে যেতে পারেননি। রাত আটটার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। তখন অনেক বাড়িতে আগুন ছিল, তবে আগুনের মাত্রা কম ছিল। কিছু বাড়ির আগুন তাঁরা নিভিয়েছেন, কিছু নিজে থেকে নিভে গেছে। ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। বাড়িতে তিন থেকে চারটি করে ঘরও থাকে, সে হিসাবে সংখ্যাটা আরও বেশি হবে।.গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বেন্দারচর গ্রামে যান এই প্রতিবেদক। গ্রামে ঢুকতেই দেখা যায়, ভ্যানে করে কিছু মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন এক নারী। সঙ্গে ছোট সন্তান। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, ‘তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে মাল-জিনিস একটাও নাই। টিভি-ফ্রিজ, ১০টা কম্বল, দুইটা ট্রাংকে যত মাল ছিল, তিনটা ঘরের কোনো মাল, জিনিস নাই। একটা কাঁথাও নেই যে আমরা গায়ে দেব। কলের (টিউবওয়েল) থেকে মোটরডা পর্যন্ত ভাইঙ্গে নিয়ে গেছে।’ তাঁর জাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।.মুক্তা খানম নামের আরেক নারী বলেন, ‘ঘটনা হচ্ছে জুমার নামাজের পর। প্রায় চার শ লোক আসছিল। আইসে ভাঙচুর কইরে, যেখানে যা ছিল, সব গাড়ি ভরে নিয়ে গেছে। এরা সব কালিয়ার লোকজন, বিএনপির লোক। সারা বেন্দারচর ভইরে এ রকম করছে।’গ্রামে প্রবীণ পুরুষদের ছাড়া বাড়িতে অন্য কোনো পুরুষ দেখা যায়নি। নারীদের অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।.পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর.পাবনায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

Source: https://www.prothomalo.com/bangladesh/district/1yjc43zwk8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

১

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

২

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৩

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

৪

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

৫

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

৬

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৭

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৮

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৯

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

১০

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

১১

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

১২

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

১৩

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১৪

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১৫

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১৬

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৭

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৮

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৯

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

২০