২৬ জুলাই ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজে নেই বিশ্বের দ্রুততম বোলার নাহিদ রানা—কতটা ক্ষতি বাংলাদেশের

গতি ভয় দেখায়।গতি ভুল করায়।গতি উইকেট এনে দেয়।বাংলাদেশের হয়ে এই তিন কাজই নিয়মিত করে আসছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়া সফরেও তাঁর কাছ থেকে তেমনই কিছু প্রত্যাশা ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে তাঁর গতি হতে পারত বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র।কিন্তু সিরিজের দুই সপ্তাহের বেশি সময় আগেই চোটে ছিটকে গেছেন এই পেসার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাঁজরের বাঁ পাশের চোটে ছয় থেকে আট সপ্তাহ মাঠেই নামা হবে না নাহিদের।অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছর বয়সী এই পেসারের না থাকা শুধু বাংলাদেশের জন্যই ক্ষতি নয়, বিশ্বের দ্রুততম দুই পেসারের সম্ভাব্য লড়াইও না হওয়া।.টেস্ট ক্রিকেটে গতির প্রশ্নে বছরের পর বছর ধরে আলোচনায় কিছু নামই ঘুরেফিরে এসেছে। এই যেমন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের জফরা আর্চার ও মার্ক উড! এই পেসাররা বল হাতে নেওয়া মানেই গতির ঝড় তোলা। তবে এঁদের সবার চেয়ে ধারাবাহিকভাবে জোরে বল করেন বাংলাদেশের নাহিদ রানা, দ্বিতীয় স্থানে স্টার্ক। নির্দিষ্ট কোনো ডেলিভারি নয়, গত দুই বছরের টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে জোরে বল করায় এ দুজনই দ্রুততম।.নাহিদ রানার টেস্ট অভিষেক ২০২৪ সালের মার্চে। এখন পর্যন্ত খেলা ১১ টেস্টে তিনি বল করেছেন গড়ে ঘণ্টায় ১৪১.৫৪ কিলোমিটার গতিতে। গতির গড়ে দ্বিতীয় সেরা স্টার্ক। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার গড়ে ১৪১.০৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।.অবশ্য দ্রুততম একক ডেলিভারির রেকর্ডে স্টার্কই এগিয়ে। নাহিদ রানার অভিষেকের পর টেস্টে সবচেয়ে দ্রুতগতির বল স্টার্কের ঘণ্টায় ১৫৭.৩৯ কিলোমিটার। দ্বিতীয় দ্রুততম ডেলিভারি নাহিদের—গতি ১৫১.৯৬ কিলোমিটার।শুধু নাহিদ রানাই নন, বাংলাদেশ দলের পুরো পেস আক্রমণও গত দুই বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে সেরা দুইয়ে। ক্রিকেটের তথ্য-উপাত্ত বিশ্লেষণ প্লাটফর্ম ক্রিকভিজ বলছে, ২০২৪ সালের মার্চ থেকে বাংলাদেশের পেসাররা মোট ৫,৮৮৭টি ডেলিভারি দিয়েছেন। এর মধ্যে ১,২৮২টি বলের গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি। শতাংশের হিসাবে যা ২১.৭৮। এই সূচকে বাংলাদেশের ওপরে আছে শুধু অস্ট্রেলিয়া। তাদের পেসারদের ২২.০৭ শতাংশ ডেলিভারি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির।.অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, অনিশ্চিত শরীফুল–লিটনও.দুঃখজনক বাস্তবতা হচ্ছে, নাহিদ রানা–মিচেল স্টার্কের মতো বাংলাদেশ–অস্ট্রেলিয়া গতির লড়াইও এবার দেখা যাবে না। কারণ, যেসব বোলারকে নিয়ে বাংলাদেশের গতিময় আক্রমণ, তাদের অন্যতম শরীফুল ইসলাও এখন চোটে। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া এই বাঁহাতি পেসারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা নোই বললেই চলে। চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হতে পারে।.অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নামবে ১৩ আগস্ট ডারউইনে, ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু ২২ আগস্ট। এটি হতে যাচ্ছে ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম টেস্ট সফর। প্রায় দুই যুগ বিরতির সিরিজটা হতে পারত গতির লড়াইয়ের। কিন্তু নাহিদ রানা–শরীফুলদের চোটে সেটি আর কতটা হবে?.অস্ট্রেলিয়ার দল দেখে নাজমুল বললেন, ‘এটা আমাদের অর্জন’

Source: https://www.prothomalo.com/sports/cricket/ehs2qsszjy

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০