২৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে ঘরের সাজ

বর্ষাকালে দেয়ালে আর্দ্রতা, ছত্রাক, নোনা ধরা বা রং খসে পড়ার মতো সমস্যা প্রায়ই দেখা দেয়। তাই দেয়ালের সুরক্ষায় এখন শুধু পছন্দের শেড বেছে নেওয়াই যথেষ্ট নয়; বরং অ্যান্টিফাঙ্গাল, ওয়াটার ও অ্যালকালি রেজিস্ট্যান্স প্রযুক্তির রং ব্যবহার করা জরুরি। পাশাপাশি মেঘলা দিনে ঘরের উজ্জ্বলতা বাড়াতে অফ-হোয়াইট বা হালকা শেডের সঙ্গে সিল্ক বা এগশেল ফিনিশের রঙের ব্যবহার বাড়ছে।ক্রেতাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানিগুলো এখন বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেইন্ট তৈরি করছে।দুর্গন্ধমুক্ত ও পরিবেশবান্ধব: লো বা জিরো ভিওসি পেইন্টে ক্ষতিকর রাসায়নিক উপাদান কম থাকায় দুর্গন্ধ হয় না এবং ঘরের বায়ুর মান ভালো থাকে।তাপ-প্রতিফলক (কুলিং): এই প্রযুক্তির রং সূর্যের তাপ প্রতিফলিত করে ঘরের তাপমাত্রা সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে।পরিষ্কারযোগ্য ও জীবাণুরোধী: ওয়াশেবল বা দাগ-প্রতিরোধী রঙের সুবিধা হলো সাবান-পানি দিয়ে দেয়ালের সাধারণ দাগ সহজেই মুছে ফেলা যায়। এ ছাড়া অ্যান্টি-ব্যাকটেরিয়াল রং দেয়ালে ক্ষতিকর জীবাণুর বিস্তার রোধ করে।.দরদাম ও ব্র্যান্ডব্র্যান্ড, পণ্যের মান, শেড, প্যাক সাইজ ও প্রযুক্তিভেদে ইকোনমি বা সাধারণ ইন্টেরিয়র পেইন্ট প্রতি লিটার ২৫০ থেকে ৪০০ টাকা। মাঝারি মানের প্লাস্টিক বা অ্যাক্রিলিক ইমালশন পড়বে প্রতি লিটার ৩৫০ থেকে ৬০০ টাকা।প্রিমিয়াম ইন্টেরিয়র, ওয়াশেবল বা সিল্ক ফিনিশ পেইন্ট প্রতি লিটার ৫৫০ থেকে ১ হাজার টাকা বা তার বেশি। মাঝারি মানের ঘরের বাইরের পেইন্ট প্রতি লিটার ৪৫০ থেকে ৭৫০ টাকা। প্রিমিয়াম ওয়েদারপ্রুফ, হিট রিফ্লেকটিভ বা বিশেষ প্রযুক্তির এক্সটেরিয়র পেইন্ট প্রতি লিটার ৭০০ থেকে ১ হাজার টাকা বা তার বেশি।সীমিত বাজেটে রঙের ব্র্যান্ড, প্রযুক্তি নাকি ফিনিশ—কোনটিকে প্রাধান্য দেওয়া উচিত, এ বিষয়ে রেইনবো পেইন্টসের হেড অব বিজনেস এ এস এম ফয়সাল বলেন, বাজেট সীমিত হলে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত দেয়ালের মূল সমস্যার সমাধান এবং প্রয়োজন অনুযায়ী সঠিক প্রযুক্তির পেইন্ট নির্বাচন। শুধু চকচকে ফিনিশ বা কম দাম দেখে রং নির্বাচন করলে দীর্ঘ মেয়াদে মেরামতের খরচ বেড়ে যেতে পারে। তাই স্যাঁতসেঁতে ভাব বা ফাটল থাকলে তা সারিয়ে নিয়ে বিশ্বস্ত ও মাননিয়ন্ত্রিত ব্র্যান্ডের রং বেছে নেওয়া উচিত।.উদাহরণ হিসেবে এ এস এম ফয়সাল বলেন, শোবার ঘরে লো-ভিওসি, রান্নাঘর ও শিশুদের ঘরে পরিষ্কারযোগ্য, স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাক-প্রতিরোধী এবং বাইরের দেয়ালে আবহাওয়া–প্রতিরোধী রংকে অগ্রাধিকার দেওয়া উচিত।সৌন্দর্যের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষার বিষয়টি বর্তমানে বেশ গুরুত্ব পাচ্ছে। এ কারণে শিশু থাকা পরিবার, হাসপাতাল, স্কুল থেকে শুরু করে আধুনিক প্রজন্মের বাড়ির মালিক ও স্থপতিদের কাছে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর রঙের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

Source: https://www.prothomalo.com/business/ehhz9b9ty7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১০

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১১

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১২

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৩

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৪

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৫

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৬

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৮

পাহাড়ে বাহারি ফুল

১৯

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

২০