২৮ জুলাই ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতালির দায়িত্বে ফিরলেন সেই মানচিনি

তিন বছর পর আবার ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে ইতালির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ইতালিয়ান ফুটবলে গত ১৭ দিনের এক অস্থির অধ্যায়ের। গত ১২ জুলাই পাওলো মালদিনিকে ক্লাব ইতালিয়ার প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সঙ্গে বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলেন তাঁর সাবেক মিলান সতীর্থ লিওনার্দো।.মাত্র পাঁচ দিন আগেই মালদিনি ও লিওনার্দো এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলকে একাডেমি পর্যায় থেকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছিলেন, তখন কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনাও চলছিল তাঁদের।কিন্তু এক সপ্তাহ না পেরোতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল রাতে মালদিনি ও লিওনার্দো পদত্যাগ করেন, যখন তাঁদের তৃতীয় পছন্দের (গার্দিওলা ও আনচেলত্তির পর) কোচ আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যায় একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে।.এরপর আলোচনায় আসেন মানচিনি। তিন বছর আগে সৌদি আরবের কোচ হওয়ার আরও লাভজনক প্রস্তাব পেয়ে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন ২০২১ ইউরোজয়ী এই কোচ। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদের দায়িত্বে ছিলেন। মানচিনির অধীনে ৩৭ অপরাজিত থাকার নতুন এক রেকর্ড গড়েছিল ইতালি।.ফ্রান্সের নতুন কোচ জিদান.অন্যদিকে টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন সাবেক লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি, যিনি গত মৌসুমে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির সঙ্গে মতবিরোধের জেরে রোমা ছেড়েছিলেন। ৭৪ বছর বয়সী রানিয়েরি ২০২৪ সালে কোচিং থেকে অবসর নিয়েছিলেন, পরে গত নভেম্বরে তাঁর প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে ফিরে আসেন।মালাগো নিশ্চিত করেছেন, আগামীকাল বিকেল ৬টায় (স্থানীয় সময়) মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে।

Source: https://www.prothomalo.com/sports/v5i1lssct8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

১

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

২

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৩

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৪

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৫

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৭

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৮

ছিনতাইকারীর কবলে এক রাত

৯

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১০

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১১

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১২

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৩

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৪

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৫

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৬

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৭

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৮

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৯

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

২০