২৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ‘জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা’ শীর্ষক বই উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ”জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা” শীর্ষক বই উপহার দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি এই বই উপহার দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাহমিদ সাকিব দীর্ঘ ছয় মাস ধরে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারীদের সাক্ষাৎকার নিয়ে এ কাজটি সম্পন্ন করেন। পরে বইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে।.বইটি সম্পর্কে তাহমিদ সাকিব প্রথম আলোকে বলেন, ‘চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাংবাদিকতা করার সুবাদে খুব কাছ থেকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। তাঁদের অংশগ্রহণই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু অভ্যুত্থানের পর তাঁদের আর সামনে দেখা যায়নি। সেই উপলব্ধি থেকেই আমার মনে হয়েছে, তাঁদের গল্পগুলোও যেন লিপিবদ্ধ থাকে।’.এ সময় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জুলাই গণ–অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করায় লেখককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা ছিল অসামান্য। নারীরা সামনে থেকে আন্দোলন করেছেন। তাঁদের অবদানের কথা স্মরণীয় করে রাখতে এ ধরনের কাজ সব সময় প্রশংসার দাবি রাখে।’উপাচার্য আরও আশা প্রকাশ করেন, তাহমিদ সাকিবের এ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীও ইতিহাস, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গবেষণা ও লেখালেখিতে এগিয়ে আসবেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/vwsdokrgtl

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১০

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১১

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১২

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৩

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৪

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৫

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৬

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৭

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৮

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

২০