২ আগস্ট ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষিদ্ধের দাবিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলল আওয়ামীপন্থী শিক্ষকদের ‘নীল দল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত ‘নীল দল’ নিষিদ্ধের দাবির প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নীল দল নিষিদ্ধের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের চার সদস্যবিশিষ্ট কমিটি গঠনেরও প্রতিবাদ জানিয়েছে তারা।শনিবার নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে আরও বলা হয়, নীল দল নিষিদ্ধের দাবি রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে নীল দলের সম্পৃক্ততা নিয়ে বিভ্রান্তিকর তথ্য–উপাত্ত প্রচার করা হচ্ছে দাবি করে প্রতিবাদলিপিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাদা দলের শিক্ষকেরা নীল দল নিষিদ্ধের অযৌক্তিক দাবি তুলেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত ‘সাদা দল’। .নীল দল বলছে, সাদা দলের দাবির প্রেক্ষাপটে ২৩১ জন শিক্ষক এবং অসংখ্য কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে উপাচার্য, দুই সহ–উপাচার্য এবং সাদা দলের আহ্বায়ককে নিয়ে চার সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তা ‘আত্মঘাতী সিদ্ধান্ত’।নীল দলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নেওয়া এ সিদ্ধান্ত ভবিষ্যতে সাদা দলসহ যেকোনো দল, মত ও গোষ্ঠীর বাক্‌স্বাধীনতা ও পেশাগত স্বার্থ ক্ষুণ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ শিক্ষকদের শাস্তি দেওয়ার এমন ঘটনা নজিরবিহীন বলেও তারা দাবি করেছে।প্রতিবাদলিপিতে বলা হয়, ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক নিজ নিজ রাজনৈতিক দর্শন, বিশ্বাস ও আদর্শ অনুযায়ী শিক্ষক সংগঠন করার অধিকার রাখেন। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে নীল, সাদা ও গোলাপি দলের শিক্ষকদের সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।.দুই বছর ধরে মতভিন্নতার কারণে বহিষ্কার, একাডেমিক ও প্রশাসনিক শাস্তি এবং তদন্ত কমিটির নামে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শিক্ষকদের শাস্তি দেওয়া হচ্ছে অভিযোগ করেছে নীল দল। তারা বলেছে, এটি উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অশনিসংকেত।প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আইন, বিধি ও ন্যায়বিচারের নীতি অনুসরণ করে শিক্ষকদের সর্বোচ্চ স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সংরক্ষণ করা প্রশাসনের দায়িত্ব। মেধার লালন ও জ্ঞানচর্চার পরিবর্তে মব-সংস্কৃতি এবং ভয়ভীতির মাধ্যমে চাকরিচ্যুতির প্রক্রিয়া অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ তা মেনে নেবে না।.এর আগে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ২৭ জুলাই উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় সাদা দল। স্মারকলিপিতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, ফ্যাসিবাদকে মদদ দেওয়া এবং গত ১৭ বছরে ক্যাম্পাসে শিক্ষার্থী ও ভিন্নমতের শিক্ষকদের ওপর নিপীড়নের অভিযোগ আনা হয়।.নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে সাদা দলের স্মারকলিপি

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/h3twckdhgt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

১০

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১১

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১২

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১৩

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৪

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৫

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৬

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৭

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৮

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৯

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

২০