৩ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একটা ক্ষত ছিল, সেরে গেছে—রিয়াল অধ্যায় নিয়ে মুখ খুললেন আলোনসো

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলে লিভারপুলেরই কোচ হবেন তিনি—একসময় এমনটাই ধারণা করা হতো। জাবি আলোনসো প্রিমিয়ার লিগে ফিরেছেন ঠিকই, তবে চেলসির কোচ হয়ে। লিভারপুলের সাবেক মিডফিল্ডার এখন স্টামফোর্ড ব্রিজের প্রধান কোচ। মাঝে একটা অধ্যায় কাটিয়ে এসেছেন আরেক সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে।তবে আলোনসোর সেই অধ্যায় প্রত্যাশামতো এগোয়নি। সাত মাসের কিছু বেশি সময় দায়িত্বে থাকার পরই বিদায় নিতে হয়েছে। কিন্তু সেই ব্যর্থতাকে এখন আর বোঝা হিসেবে দেখছেন না জাবি আলোনসো। বরং সেটিকে ক্যারিয়ারের একটি ‘ক্ষত’ বলে উল্লেখ করে জানিয়েছেন, সেই ক্ষত এখন সেরে গেছে।.অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক্‌–মৌসুম সফরের শুরুতে সাংবাদিকদের আলোনসো বলেন, ‘ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু সেটি সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছিলাম, তেমনি এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।’খেলোয়াড়ি ক্যারিয়ারে লিভারপুলে পাঁচ বছর কাটিয়ে রিয়াল মাদ্রিদ হয়ে বায়ার্নে খেলেছেন ২০১৭ পর্যন্ত। এরপর শীর্ষ ফুটবলে কোচিংও শুরু করেন জার্মানিতে, বায়ার লেভারকুসেনের হয়ে। বুন্দেসলিগার ক্লাবটিকে ইতিহাসের প্রথম লিগ জেতানোর পর বিপুল প্রত্যাশা নিয়ে গত মৌসুমে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর জানুয়ারিতেই তাঁকে বার্নাব্যু ছাড়তে হয়। দায়িত্বে থাকার সময় ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল।.তবে অস্বস্তির সেই সময়টাকে এখন শেখার অভিজ্ঞতা হিসেবেই দেখছেন ৪৪ বছর বয়সী এই কোচ, ‘পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও দেখি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।’আলোনসোর মতে, রিয়ালের সময়টা তাঁকে অনেক কিছু শিখিয়েছে, ‘অনেক অভিজ্ঞতা হয়েছে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, খেলার ধরন, খেলোয়াড়দের পরিচালনা-কিছু কাজ করেছে, কিছু করেনি। সব মিলিয়ে এটি নানা অভিজ্ঞতার মিশ্রণ।’.এবার আলোনসোর সামনে চেলসিকে পথে ফেরানোর চ্যালেঞ্জ। গত মৌসুমে তিন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করে লন্ডনের ক্লাবটি। ফলে এবারের মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতায় নেই চেলসি। তবু দলটির সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোনসো। চেলসির দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা মাথা এবং মনের—দুই জায়গা থেকেই এসেছে। আমি মনে করেছি, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, আমার জন্যও। এটি ভালো একটি সুযোগ।’২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে চেলসি। তার আগে প্রাক্‌-মৌসুমের অংশ হিসেবে আরও চারটি ম্যাচ খেলবে আলোনসোর দল। ৫ আগস্ট হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে, ৮ আগস্ট ইন্দোনেশিয়ায় এসি মিলানের বিপক্ষে, ৯ আগস্ট মালয়েশিয়ায় জোহর দারুল তাজিমের বিপক্ষে এবং ১৫ আগস্ট ফুলহামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে চেলসি।.রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

Source: https://www.prothomalo.com/sports/football/qo7k7u6xsc

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়, জান্থি!

১

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

২

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৩

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৪

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৫

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৬

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৭

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৮

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৯

ছিনতাইকারীর কবলে এক রাত

১০

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১১

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১২

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৩

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৪

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৫

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৬

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৭

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৮

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৯

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

২০