৬ আগস্ট ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আট বছরেও কেন ভবনের কাজ শেষ হয় না

পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্য ও শিক্ষায় অবহেলা বা বৈষম্য একটি আলোচিত বিষয়। পাহাড়ের দুর্গম এলাকায় পর্যন্ত যেভাবে পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে, সে অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের জন্য পৌঁছায়নি স্বাস্থ্যসুবিধা। পাহাড়ের শিশুরাও শিক্ষা অর্জনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন আট বছরেও শেষ না হওয়ার খবর আরও বেশি হতাশাজনক। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, খাগড়াছড়ির ৯টি উপজেলাসহ প্রতিবেশী রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি এলাকার জনগোষ্ঠীর চিকিৎসার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৬০০ থেকে ২ হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। ধারণক্ষমতার অর্ধেকের বেশি (২৩০ জন) রোগী ভর্তি থাকায় শিশু, বৃদ্ধসহ মুমূর্ষু রোগীদেরও বারান্দা ও ড্রেনের পাশের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। .২০১৮ সালে শুরু হওয়া ২৫০ শয্যার নতুন ভবনের কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আট বছর পরও তা ৭৫ শতাংশের বেশি এগোয়নি। ফলে ভবন না থাকায় আধুনিক আইসিইউ, কিডনি ডায়ালাইসিস, আধুনিক ডায়াগনস্টিক সেবা চালু করা যাচ্ছে না এবং প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সও নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সেলিম এন্টারপ্রাইজ’-এর গাফিলতি এবং গণপূর্ত বিভাগের ঢিলেঢালা নোটিশ-সংস্কৃতি পাহাড়ের সাধারণ মানুষের জীবনের ওপর এক নির্মম পরিহাস তুলে ধরেছে।একদিকে যেমন আধুনিক ভবনের অভাবে পাহাড়ের হাসপাতালগুলো জরাজীর্ণ থাকে এবং বিশেষায়িত চিকিৎসার সুযোগ পৌঁছায় না; অন্যদিকে এই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও পর্যাপ্ত শিক্ষক, অবকাঠামো এবং আর্থিক বরাদ্দের অভাবে মারাত্মকভাবে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য ও শিক্ষাকে এভাবে স্থবির করে রেখে একটি অঞ্চলকে জাতীয় মূলধারা থেকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে রাখা হচ্ছে।.একটি আধুনিক ভবন আটকে থাকার কারণে যদি হাজার হাজার নাগরিক আইসিইউ কিংবা ডায়ালাইসিসের মতো জীবন রক্ষাকারী সেবা থেকে বঞ্চিত হন, তবে সেই দায় কার? ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম দায়িত্বহীনতা সত্ত্বেও কেন কার্যকর আইনি বা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এই প্রশ্ন আজ প্রতিটি পাহাড়ি নাগরিকের।.আমরা মনে করি, পার্বত্য চট্টগ্রামকে কেবল একটি ভৌগোলিক পাহাড়ি এলাকা হিসেবে না দেখে এখানকার বাসিন্দাদের নাগরিক অধিকারের বিষয়টি কেন্দ্রীয় নীতিমালায় অগ্রাধিকার দিতে হবে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ দ্রুততম সময়ে শেষ করে জরুরি সেবাগুলো চালু করা এখন সময়ের দাবি। পার্বত্য তিন জেলার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

Source: https://www.prothomalo.com/opinion/editorial/tra4ae6xvw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

৩

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

৪

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

৫

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

৬

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৭

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৮

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

৯

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

১২

ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল

১৩

কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল

১৪

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১৭

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১৮

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১৯

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

২০