১৪ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন

যেকোনো উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি আমাদের দেশে এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। কিন্তু মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত স্বাস্থ্য খাতের প্রকল্পে এমন দীর্ঘসূত্রতা নাগরিকদের জন্য প্রাণঘাতীও হয়ে ওঠে। বরিশাল নগরের বান্দ রোডে নির্মাণাধীন বিভাগীয় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্রের দশা যেন এই প্রবণতারই পুনরাবৃত্তি।দেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২০ সালে বরিশালে ৪৬০ শয্যার বিশেষায়িত ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কথা ছিল ২০২৩ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও সেই হাসপাতাল আলোর মুখ তো দেখেইনি, উল্টো বারবার মেয়াদ বাড়ানো এবং প্রকল্প ব্যয় বৃদ্ধির চক্রে আটকে থেকে সাধারণ মানুষের দুর্ভোগ কেবল দীর্ঘায়িতই হচ্ছে।.প্রকাশিত সংবাদ অনুযায়ী, দুই দফা সময় বাড়ানোর পর এখন তৃতীয় দফায় আরও এক বছর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্রের মূল্যবৃদ্ধির অজুহাতে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।প্রকল্পের এই ধীরগতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাস্তবায়নকারী সংস্থা পরস্পরকে দায়ী করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো বরাদ্দ না পাওয়ার কথা বলছে, আর সংশ্লিষ্ট কর্মকর্তারা সময়ের সঙ্গে মূল্যবৃদ্ধিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। কিন্তু এই প্রশাসনিক ও ঠিকাদারি টানাপোড়েনের চরম মূল্য দিতে হচ্ছে বরিশাল বিভাগের অসহায় রোগীদের।.এর প্রভাবও হচ্ছে সুদূরপ্রসারী। এমনিতেই বাংলাদেশে ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। একদিকে ঘণ্টায় প্রায় ১৬ জন মানুষ ক্যানসারে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন (প্রথম আলো, ১২ নভেম্বর ২০২৬), অন্যদিকে এর ব্যয় মেটাতে গিয়ে বহু পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে (প্রথম আলো, ১৯ মে ২০২৩)। সামগ্রিকভাবে যখন পরিস্থিতি এমন, তখন ক্যানসারের মতো জটিল রোগের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের নির্মাণকাজ দিনের পর দিন ঝুলে থাকা এই অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য ও অর্থনীতিকে চরম হুমকির মুখে ফেলছে। পাশাপাশি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান চিত্রও অত্যন্ত করুণ। সেখানে প্রায় এক দশক ধরে রেডিওথেরাপিসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ তদারকির অভাব এবং প্রশাসনিক অবহেলাই এ ধরনের দীর্ঘসূত্রতার অন্যতম কারণ বলে আমরা মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ চিকিৎসাকেন্দ্রটির নির্মাণকাজ শেষ করে এর কার্যক্রম পুরোদমে শুরু করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।নতুন করে প্রস্তাবিত সময় ও অর্থ অনুমোদনের ক্ষেত্রে কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে, যেন বর্ধিত সময়ের মধ্যেই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা যায়।

Source: https://www.prothomalo.com/opinion/editorial/sx6659pnhl

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন

১

‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা

২

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

৩

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

৪

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

৫

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

৬

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৭

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি

৮

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’

৯

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

১০

বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা

১১

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

১২

শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১৩

একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ

১৪

এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন

১৫

৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা

১৬

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপের

১৭

ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি

১৮

দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ

১৯

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

২০